ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার প্রস্তাব হামলা অব্যাহত থাকলে সম্পর্কের ওপর প্রভাব পড়বে: ইরানকে সৌদির কড়া বার্তা কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে নতুন করে ইরানের হামলা ক্রিকেট বিশ্ব এখন স্যামসন-বন্দনায়: কেরালার শান্ত ছেলেটি যেভাবে হয়ে উঠলেন বিশ্বসেরা ইরানের ৩০টি জ্বালানি ডিপোতে ইসরায়েলের হামলায় অসন্তোষ যুক্তরাষ্ট্রের: দাবি মার্কিন গণমাধ্যমের টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ভারত যুক্তরাষ্ট্রের ধারণার চেয়ে শক্ত প্রতিরোধ দিচ্ছে ইরান দুপুর পর্যন্ত ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জামালপুরে ভাইয়ের আঘাতে ভাই নিহত আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না : জ্বালানিমন্ত্রী

মির্জা আব্বাসকে ‘হুমকি-ভয়ভীতি’: পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে নিয়ে মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-র বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রোববার ঢাকা-র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত-এর আদালতে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম এই আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর বিভিন্ন সময় মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে এসব বক্তব্য প্রচার করে আব্বাসের মানসম্মান ক্ষুণ্ন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

আবেদনে আরও বলা হয়, গত ৫ মার্চ ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া একটি বক্তব্য ভাইরাল হয়, যেখানে তিনি মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মানহানিকর মন্তব্য করেছেন। এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য দাবি করে তা বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই আসনে আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে পাটওয়ারী পান ৫১ হাজার ৫৭২ ভোট।

এ বিষয়ে আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

মির্জা আব্বাসকে ‘হুমকি-ভয়ভীতি’: পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট সময় ১২:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬