ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩

শহীদ মিনারে তোপের মুখে জাতীয় পার্টি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 60

ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। শুক্রবার দিবাগত রাতে, একুশের প্রথম প্রহরের পরপরই শহীদ মিনারে গেলে একটি সংগঠনের নেতাকর্মীদের স্লোগানের মুখে ফুল ও ব্যানার রেখেই এলাকা ত্যাগ করতে হয় তাদের।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বরাতে জানা গেছে, রাত প্রায় ২টার দিকে একটি সংগঠনের ইউনিট পুষ্পস্তবক অর্পণের জন্য শহীদ মিনারে প্রবেশ করে। তাদের পেছনে ব্যানার ও ফুলের তোড়া হাতে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মীও ঢোকেন। সেখানে দলটির কেন্দ্রীয় পর্যায়ের পরিচিত কোনো নেতাকে দেখা যায়নি।

ওই সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পার্টির ব্যানার দেখতে পেয়ে কিছু নেতাকর্মী স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতীয় পার্টির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন না করেই শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

আরও পড়ুন  দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে: জিএম কাদের

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

শহীদ মিনারে তোপের মুখে জাতীয় পার্টি

আপডেট সময় ১০:৪১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬