ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ

ভোট দিয়ে কাঁদলেন ৮০ বছরের নুরুজ্জামান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 296

ছবি: সংগৃহীত

ভোট দিতে এসে কাঁদলেন ৮০ বছর বয়সী সাবেক স্কুল শিক্ষক ঈমাম নুরুজ্জামান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-৯ আসনের মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

তিনি দীর্ঘ সময় এই স্কুলে ধর্ম বিষয়ে পাঠদান করেছেন। নাতির হাত ধরে ভোট দিতে এসেছেন।

কান্নাজড়িত কণ্ঠে ঈমাম নুরুজ্জামান বলেন, একসময় এই স্কুলে পড়াইতাম। দীর্ঘ দিন ভোট দিতে পারি নাই। আজ ভোট দিতে এসে খুবই ভালো লাগছে।

আরও পড়ুন  ভোট গণনা শেষ ১৪ কেন্দ্রে, বাকি সাতটিতে ৭৫ শতাংশ গণনা শেষ

তিনি বলেন, এলাকার উন্নয়ন চাই। যে বিজয়ী হবে, সে যেন এলাকার উন্নয়নে কাজ করেন এটাই চাই। এলাকার রাস্তা-ঘাট অনেক খারাপ। এগুলোর উন্নয়ন হোক।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫নং ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মানিকনগর নিয়ে ঢাকা-৯ আসন গঠিত। এই আসনে মোট ভোট কেন্দ্র ১৬৯টি।

এই আসনে বিএনপি জোট থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিবুর রশিদ হাবিব, ১১ দলীয় জামায়তে ইসলামী জোট থেকে এনসিপির মনোনীত প্রার্থী জাবেদ রাসিন লড়ছেন শাপলাকলি প্রতীক নিয়ে, বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহ ইফতেখার আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত চিকিৎসক তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

ভোট দিয়ে কাঁদলেন ৮০ বছরের নুরুজ্জামান

আপডেট সময় ১০:৪০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোট দিতে এসে কাঁদলেন ৮০ বছর বয়সী সাবেক স্কুল শিক্ষক ঈমাম নুরুজ্জামান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-৯ আসনের মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

তিনি দীর্ঘ সময় এই স্কুলে ধর্ম বিষয়ে পাঠদান করেছেন। নাতির হাত ধরে ভোট দিতে এসেছেন।

কান্নাজড়িত কণ্ঠে ঈমাম নুরুজ্জামান বলেন, একসময় এই স্কুলে পড়াইতাম। দীর্ঘ দিন ভোট দিতে পারি নাই। আজ ভোট দিতে এসে খুবই ভালো লাগছে।

আরও পড়ুন  সাবেক মন্ত্রী নুরুজ্জামান ও তার স্ত্রীর স্থাবর সম্পদ জব্দ, ৫৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ