ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক

ভোটের দিন কোথায় থাকবেন এনসিপির শীর্ষ নেতারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1030

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। এখন সবার নজর ভোটগ্রহণের দিকে। আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

এই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কোন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন, সে তথ্য জানিয়েছে দলটি। মঙ্গলবার রাতে দলের মিডিয়া সেল এক বার্তায় ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে।

দলীয় তথ্য অনুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনের বাড্ডায় অবস্থিত একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সদস্যসচিব আখতার হোসেন ভোট দেবেন রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়েরহাট কেন্দ্রে।

আরও পড়ুন  আইন শৃংঙ্খলা বাহিনী নিয়ে নির্বাচন কেন্দ্রিক প্রধান উপদেষ্টার সভা

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভোট দেবেন কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে।

যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে ভোট দেবেন। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া আব্দুল হান্নান মাসউদ সকাল ৮টায় হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

দলটি জানিয়েছে, নেতারা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করবেন এবং দিনভর নির্বাচনী পরিস্থিতির ওপর নজর রাখবেন।

নিউজটি শেয়ার করুন

ভোটের দিন কোথায় থাকবেন এনসিপির শীর্ষ নেতারা

আপডেট সময় ০২:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। এখন সবার নজর ভোটগ্রহণের দিকে। আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

এই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কোন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন, সে তথ্য জানিয়েছে দলটি। মঙ্গলবার রাতে দলের মিডিয়া সেল এক বার্তায় ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে।

দলীয় তথ্য অনুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনের বাড্ডায় অবস্থিত একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সদস্যসচিব আখতার হোসেন ভোট দেবেন রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়েরহাট কেন্দ্রে।

আরও পড়ুন  নির্বাচনের জন্য কত টাকা অনুদান পেয়েছেন, জানালেন ব্যারিস্টার ফুয়াদ