০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের রিয়ালের জয়ে চাপে বার্সা ভ্যালেন্সিয়াকে হারিয়ে শক্ত অবস্থানে মাদ্রিদ দেশে প্রথম ভার্চুয়াল টেলিকম অপারেটর হিসেবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ শ্যামল দত্ত ও তার স্ত্রী-সন্তানের ১৮ ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ ড্রোনের লাইভ ফিডে ভোট পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ইংল্যান্ডকে কাঁপিয়ে দিল নেপাল,হারলেও লড়াইয়ে উজ্জ্বল ছিল দলটি নাটোরে ভোররাতে অগ্নিকাণ্ড, প্রাণ গেল মা ও এক বছরের শিশুর নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ইলন মাস্কের এক্সে লেখা প্রতিযোগিতার ফলাফলে নতুন বিতর্ক

নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের জন্য নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের আগের দিন ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে নির্ধারিত রুটে চলাচলকারী কিছু নৌযান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার পূর্বানুমতি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, পরিচয়পত্রধারী দেশি-বিদেশি পর্যবেক্ষক, নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নৌযান ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া জরুরি সেবায় ব্যবহৃত নৌযান—যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ খাতের কাজে ব্যবহৃত নৌযান—এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। প্রধান নৌপথে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য পরিবহনসহ প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে। একইভাবে ভোটার ও সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান এবং দূরপাল্লার নৌযান চলাচলেও বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

এদিকে নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও নৌযান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ বা শিথিল করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় ১২:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬