ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩

উপদেষ্টা ও সচিবদের সঙ্গে আজ শেষ বৈঠকে ড. ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 731

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার উপদেষ্টা পরিষদ ও সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন। সরকারি সূত্রগুলো বলছে, এটি উপদেষ্টা ও সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বিদায়ী বা ‘ফেয়ারওয়েল’ বৈঠক হতে যাচ্ছে।

সোমবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে প্রথমে সচিবদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সচিবদের উদ্দেশে একটি ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এরপর শুরু হবে উপদেষ্টা পরিষদের বৈঠক।

আরও পড়ুন  আজ থেকে পোশাক কারখানায় কোন গ্যাস সংকট থাকবে না : জ্বালানি উপদেষ্টা

সরকারি সূত্র জানায়, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে মোট ৭৫ জন সচিব দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১৬ জন চুক্তিভিত্তিক সচিব। আজকের বৈঠকে সব সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্রগুলো আরও জানায়, বিদায়ী বক্তব্যে ড. ইউনূস প্রশাসনিক কার্যক্রম, দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সচিবদের উদ্দেশে দিকনির্দেশনা দিতে পারেন। পরে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তির ইঙ্গিতও আসতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এর আগে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তার ভাষায়, সংসদ সদস্যদের শপথ ও প্রধানমন্ত্রী হিসেবে সংখ্যাগরিষ্ঠ দলের নেতার শপথ সম্পন্ন হলে খুব অল্প সময়ের মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

উপদেষ্টা ও সচিবদের সঙ্গে আজ শেষ বৈঠকে ড. ইউনূস

আপডেট সময় ০৯:৪৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার উপদেষ্টা পরিষদ ও সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন। সরকারি সূত্রগুলো বলছে, এটি উপদেষ্টা ও সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বিদায়ী বা ‘ফেয়ারওয়েল’ বৈঠক হতে যাচ্ছে।

সোমবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে প্রথমে সচিবদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সচিবদের উদ্দেশে একটি ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এরপর শুরু হবে উপদেষ্টা পরিষদের বৈঠক।

আরও পড়ুন  ​নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা