ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২৯৯ আসনে ব্যালট বিতরণ শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 725

ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ২৯৯টি সংসদীয় আসনে আজ রোববার  থেকে ব্যালট পেপার বিতরণ শুরু হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ এলাকায় ব্যালট বিতরণ কার্যক্রম শুরু করতে পারবেন।

নির্বাচন কমিশনের ব্যালট পেপার মুদ্রণ কার্যক্রম সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শনিবারের মধ্যেই ২৯৯ আসনের জন্য ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানোর কাজ শেষ হয়েছে। ফলে আজ থেকেই সেগুলো বিতরণে কোনো বাধা নেই।

আরও পড়ুন  বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না: জামায়াত আমির

ইসির উপ-সচিব রাশেদুল ইসলাম বলেন, চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ব্যালট মুদ্রণের কাজ সম্পন্ন হয়েছে। শনিবার পর্যন্ত একটি আসন বাদে সবগুলোতে ব্যালট পাঠানো হয়েছে। আজ শেষ আসনের ব্যালট পাঠানো হলে জেলাভিত্তিক বিতরণ প্রক্রিয়া পুরোপুরি শেষ হবে। এরপর রিটার্নিং কর্মকর্তারা তাদের অধীন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যালট হস্তান্তর করবেন।

ইসি সূত্র জানায়, আজ থেকে রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ কার্যালয় থেকে সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের (এআরও) কাছে ব্যালট পেপার বিতরণ করবেন। আগামী ১১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ কর্মকর্তারা এআরওদের কাছ থেকে ব্যালট ও অন্যান্য নির্বাচনি সামগ্রী বুঝে নিয়ে ভোটকেন্দ্রে রাতেই পৌঁছাবেন।

এর মধ্যে গাজীপুরে ব্যালট বিতরণ নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক প্রথমে একটি চিঠির মাধ্যমে ব্যালট বিতরণ স্থগিত থাকার কথা জানান। পরে আরেকটি চিঠি জারি করে বিষয়টি স্পষ্ট করেন।

সংশোধিত চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট পেপার ৮ ফেব্রুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিতরণ করা হবে। ব্যালট গ্রহণের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২৯৯ আসনে ব্যালট বিতরণ শুরু

আপডেট সময় ০১:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ২৯৯টি সংসদীয় আসনে আজ রোববার  থেকে ব্যালট পেপার বিতরণ শুরু হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ এলাকায় ব্যালট বিতরণ কার্যক্রম শুরু করতে পারবেন।

নির্বাচন কমিশনের ব্যালট পেপার মুদ্রণ কার্যক্রম সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শনিবারের মধ্যেই ২৯৯ আসনের জন্য ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানোর কাজ শেষ হয়েছে। ফলে আজ থেকেই সেগুলো বিতরণে কোনো বাধা নেই।

আরও পড়ুন  যারা নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হবে: ফখরুল