ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডা: বিস্তীর্ণ ভূখণ্ড ও উন্নত জীবনের দেশ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 328

ছবি সংগৃহীত

আগের মতো কোনো সাজানো নির্বাচন আর হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাস করে এবং কমিশনের কাছে আসা প্রত্যেকেই ন্যায্য সিদ্ধান্ত পাবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিল সংক্রান্ত আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
তিনি জানান, যেসব প্রার্থী তাঁদের মনোনয়ন বাতিল বা বৈধতা নিয়ে আপিল করেছেন, সেগুলো সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। নির্বাচন কমিশন স্বচ্ছতার নীতিতে কাজ করছে এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। সিইসির ভাষ্য অনুযায়ী, কমিশন একটি সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য: সিইসি

আপিল শুনানি প্রসঙ্গে সিইসি বলেন, পুরো প্রক্রিয়া হবে খোলামেলা ও স্বচ্ছ। প্রতিটি আবেদন খুঁটিয়ে পর্যালোচনা করা হবে এবং কোনো চাপ বা পক্ষপাত ছাড়াই আইনের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা ইসিতে উপস্থিত হয়ে আপিল আবেদন জমা দিচ্ছেন। কেউ নিজের মনোনয়ন ফিরে পাওয়ার আশায়, আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করছেন।

ইসি আরও জানিয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন জমা নেওয়া হবে। এরপর আগামী ১০ জানুয়ারি (শনিবার) থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত। প্রথম তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে কমিশন।

নিউজটি শেয়ার করুন

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

আপডেট সময় ০৫:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

আরও পড়ুন  শীর্ষ তিন সাবেক সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার অভিযোগ