ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করলো সিএমপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 158

ছবি সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে আগামী ৬ জুলাই চট্টগ্রাম মহানগরীতে আয়োজিত তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যে কোনো ধরনের ধারালো অস্ত্র এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

আরও পড়ুন  আন্তর্জাতিক অপরাধে দণ্ডিতদের নির্বাচনে অংশ নেওয়া নিষিদ্ধ থাকবে: অ্যাটর্নি জেনারেল

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরার দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত তাজিয়া মিছিলে অতীতে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন করে অংশগ্রহণ করে, যার ফলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দেয়। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতির পরিবেশ তৈরি হয়, এমনকি কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কাও থাকে।

এ পরিস্থিতি প্রতিরোধের অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে সিএমপি কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেছে। এর আওতায় তাজিয়া মিছিল চলাকালীন পুরো সময় কোনো ধরনের ধারালো অস্ত্র, লাঠি, বা আতশবাজি-পটকা বহন ও ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই নির্দেশনা মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত কঠোরভাবে কার্যকর থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।

সিএমপি জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে আশুরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করলো সিএমপি

আপডেট সময় ১২:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

পবিত্র আশুরা উপলক্ষে আগামী ৬ জুলাই চট্টগ্রাম মহানগরীতে আয়োজিত তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যে কোনো ধরনের ধারালো অস্ত্র এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

আরও পড়ুন  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার তিন দিনের রিমান্ড, গ্রেপ্তার দেখানো হলো আরও এক নেত্রীকে