ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

জৈন্তাপুর ৭টি ভারতীয় মহিষ আটক করলো পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 161

ছবি সংগৃহীত

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা ৭টি বড় আকারের মহিষ আটক করেছে পুলিশ। তবে এই অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮শে জুন) রাতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে নামে পুলিশ।

আরও পড়ুন  ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

এদিন রাত ১১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘিলাতৈল এলাকায় মহিষমারা হাওড় হতে মালিকবিহীন অবস্থায় ৭টি ভারতীয় মহিষ আটক করে পুলিশ।

পুলিশ জানায় আটককৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে দশ লক্ষ টাকা সমপরিমাণ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। তিনি আরো বলেন, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জৈন্তাপুর ৭টি ভারতীয় মহিষ আটক করলো পুলিশ

আপডেট সময় ০৪:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা ৭টি বড় আকারের মহিষ আটক করেছে পুলিশ। তবে এই অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮শে জুন) রাতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে নামে পুলিশ।

আরও পড়ুন  ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে অস্বাভাবিক সামরিক জমায়েত