ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় শেষ হচ্ছে কাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 194

ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করার সময় শেষ হচ্ছে রোববার (২২ জুন)।

নিবন্ধনের জন্য ইসিতে ৭০টির বেশি আবেদন জমা পড়েছে।

আরও পড়ুন  ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের

আবেদনের সময় আর বাড়ানো হবে কি না, তা জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, এ সময় হয়তো আর বাড়ানো হবে না।

প্রথম দফায় নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে গত ১০ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল। সেই সময়সীমা পর্যন্ত ৬৫টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল।

এনসিপিসহ আরও ৪৬টি দল ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন জমা না দেওয়ায় তারা ইসির কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করে। তাদের আবেদন বিবেচনায় নিয়ে ২২ জুন পর্যন্ত সময়সীমা বাড়ায় ইসি।

যেসব দল আবেদন করেছে, তার মধ্যে রয়েছে জনতার কথা বলে, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ শান্তির দল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, জাতীয় ভূমিহীন পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, সংরক্ষণশীল দল (বিসিপি), বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ মুক্তি ঐক্য দল ও বাংলাদেশ জনশক্তি পার্টি।

এ ছাড়া আবেদন করেছে বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি, বাংলাদেশ জেনারেল পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), বাংলাদেশ জাতীয় লীগ, কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ জনগণের দল (বাজদ), ফরোয়ার্ড পার্টি, স্বাধীন জনতা পার্টি, আমজনতার দল, অহিংস গণআন্দোলনসহ আরও বেশ কয়েকটি দল।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় শেষ হচ্ছে কাল

আপডেট সময় ০৫:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন করার সময় শেষ হচ্ছে রোববার (২২ জুন)।

নিবন্ধনের জন্য ইসিতে ৭০টির বেশি আবেদন জমা পড়েছে।

আরও পড়ুন  নারীদের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান