ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 109

ছবি সংগৃহীত

আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দুইজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট বিচারিক প্যানেল এই শুনানি শুরু করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

শেখ হাসিনার পাশাপাশি মামলার অপর আসামি হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, যিনি মো. শাকিল আলম নামেও পরিচিত।

এর আগে, গত ৩ জুন মামলার পরবর্তী শুনানির জন্য ১৯ জুন দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। মামলার ধারাবাহিকতা অনুযায়ী, জাতীয় দুটি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আসামিদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কেউ আদালতে উপস্থিত হননি, এমনকি কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেওয়া হয়নি।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২৬ মে দৈনিক যুগান্তর এবং ইংরেজি দৈনিক নিউ এজ-এ শেখ হাসিনাকে আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার আগের দিন, ২৫ মে ট্রাইব্যুনাল থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়।

তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরও আদালতে অনুপস্থিত থাকায় এবং কোনো ব্যাখ্যা না দেওয়ায় আদালত মামলার পূর্ণাঙ্গ শুনানির সিদ্ধান্ত নেয়। আইন অনুযায়ী, আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে এক বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

মামলার বিষয়ে বিস্তারিত শুনানি ও প্রমাণ উপস্থাপন চলবে ট্রাইব্যুনালে। সংশ্লিষ্ট মহলে মামলাটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি শুরু

আপডেট সময় ০১:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫