ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জোরপূর্বক গুম নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আইন উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 167

ছবি সংগৃহীত

জোরপূর্বক কিংবা অনিচ্ছাকৃত গুম নিয়ে জাতিসংঘের কর্মপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সোমবার সকাল ৯টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়

আরও পড়ুন  বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত, প্রধান উপদেষ্টার চীন সফর হবে ঐতিহাসিক: প্রেসসচিব

বৈঠকে জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (WGEID)-এর তিন সদস্য উপস্থিত ছিলেন। তারা হলেন গ্রাজিনা বারানোউস্কা, আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ এবং মো. জাহিদুল ইসলাম। এছাড়াও বৈঠকে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১০টায় বৈঠক শেষ হয়। পরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সকাল ১১টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক গুমের অভিযোগ ওঠে। এসব ঘটনার তদন্তে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে আসছিল জাতিসংঘের মানবাধিকার পরিষদের আওতাধীন এই ওয়ার্কিং গ্রুপ। যদিও তারা একাধিকবার বাংলাদেশ সরকারকে সফরের অনুমতির জন্য অনুরোধ জানিয়েছিল, এবারই প্রথম প্রায় এক দশক পর তাদের প্রতিনিধিদের ঢাকা সফরের অনুমতি দেওয়া হয়েছে।

এই সফর উপলক্ষে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য রবিবার (১৫ জুন) ঢাকায় পৌঁছান। এটি জাতিসংঘের গুমবিষয়ক গ্রুপের সদস্যদের প্রথম বাংলাদেশ সফর।

চার দিনের এই সফরে জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশের বিভিন্ন সরকারি সংস্থা, মানবাধিকার সংগঠন ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। সফরের উদ্দেশ্য হলো জোরপূর্বক গুম সংক্রান্ত অভিযোগগুলো পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি সুস্পষ্ট চিত্র পাওয়া।

বিষয়টি নিয়ে সচেতন মহলের মতে, এই সফর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক মহলে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে গুমের ঘটনায় বিচার ও জবাবদিহির যে দাবি উঠছে, তা নতুন করে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জোরপূর্বক গুম নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আইন উপদেষ্টা

আপডেট সময় ১২:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

জোরপূর্বক কিংবা অনিচ্ছাকৃত গুম নিয়ে জাতিসংঘের কর্মপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সোমবার সকাল ৯টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দর পরিচালনায় নৌবাহিনীর দক্ষতার ওপর আস্থা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা