ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরই আমাদের লক্ষ্য, নতুন সরকারের অংশ নই: অধ্যাপক ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 151

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন, তিনি পরবর্তী নির্বাচিত সরকারের কোনো অংশ হতে আগ্রহী নন। লন্ডনের চ্যাথাম হাউজে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, “আমাদের উপদেষ্টা পরিষদের দায়িত্ব নির্বাচন আয়োজন ও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে আমাদের কোনো ভূমিকাই নেই।”

বুধবার (১১ জুন) অনুষ্ঠিত ওই আলোচনায় এক সাংবাদিক জানতে চান নির্বাচনের পর তিনি বা উপদেষ্টা পরিষদের কেউ নতুন সরকারে কোনো পদ গ্রহণ করবেন কি না। উত্তরে ইউনূস বলেন, “কোনো উপায় নেই, একেবারেই না। আমি বিশ্বাস করি, আমাদের মধ্যে কেউই তা চান না।”

আরও পড়ুন  চরমোনাই মাহফিলে ইসলামী ঐক্যের আহ্বান, আগামী নির্বাচন নিয়ে কৌশল নির্ধারণ

তিনি জোর দিয়ে বলেন, “আমাদের কাজ হলো এমনভাবে নির্বাচন পরিচালনা ও ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা, যাতে জনগণ সন্তুষ্ট থাকে। এটাই আমাদের প্রধান লক্ষ্য।”

আওয়ামী লীগ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ইউনূস বলেন, “যে সংগঠন তরুণদের হত্যা, গুম করে এবং রাষ্ট্রীয় অর্থ লুটপাটে জড়িত তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক থাকা স্বাভাবিক।”

তিনি আরও বলেন, “আপনি যদি প্রশ্ন করেন এটি আদৌ একটি রাজনৈতিক দল কি না, তাহলে সেটা একটি ন্যায্য বিতর্ক। আমি মনে করি, এই বিষয়ে দ্বিমত থাকার সুযোগ নেই।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের বিশ্বাস, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার মাধ্যমে একটি অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে। কিন্তু যারা পালিয়ে গেছেন, তারা এখনো কোনো ভুল স্বীকার করেননি। বরং তারা জনগণকে উত্তেজিত করে চলেছেন।”

তিনি জানান, জাতির নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আপাতত আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল কর্মকাণ্ড স্থগিত থাকবে। এটিই আমাদের নেওয়া পদক্ষেপ।”

অধ্যাপক ইউনূসের মতে, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই এই সরকারের প্রধান দায়িত্ব। নির্বাচনের পরে কারও সঙ্গে ক্ষমতার ভাগাভাগি বা কোনো রাজনৈতিক লাভের চিন্তা একেবারেই নেই বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরই আমাদের লক্ষ্য, নতুন সরকারের অংশ নই: অধ্যাপক ইউনূস

আপডেট সময় ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন, তিনি পরবর্তী নির্বাচিত সরকারের কোনো অংশ হতে আগ্রহী নন। লন্ডনের চ্যাথাম হাউজে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, “আমাদের উপদেষ্টা পরিষদের দায়িত্ব নির্বাচন আয়োজন ও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে আমাদের কোনো ভূমিকাই নেই।”

বুধবার (১১ জুন) অনুষ্ঠিত ওই আলোচনায় এক সাংবাদিক জানতে চান নির্বাচনের পর তিনি বা উপদেষ্টা পরিষদের কেউ নতুন সরকারে কোনো পদ গ্রহণ করবেন কি না। উত্তরে ইউনূস বলেন, “কোনো উপায় নেই, একেবারেই না। আমি বিশ্বাস করি, আমাদের মধ্যে কেউই তা চান না।”

আরও পড়ুন  জাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল