ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

দারিদ্র্যের মূল কারণ ভূমি দখল ও আইনি ত্রুটি: পরিকল্পনা উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 254

ছবি: সংগৃহীত

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, “বাংলাদেশে দারিদ্র্যের বড় কারণ প্রভাবশালীদের দ্বারা জমি দখল এবং ত্রুটিপূর্ণ আইনি ব্যবস্থার কারণে তা পুনরুদ্ধারে সাধারণ মানুষের সর্বস্বান্ত হওয়া।” তিনি জানান, দারিদ্র্য শুধুমাত্র আয়-রোজগারের সীমাবদ্ধতায় নয়, বরং সামাজিক ও কাঠামোগত বৈষম্যতেও গভীরভাবে জড়িত।

আজ মঙ্গলবার সকাল ১১টায় বরিশালের সার্কিট হাউস সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে দারিদ্র্যের মানচিত্র নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  বাংলাদেশে উৎপাদন কেন্দ্র তৈরিতে চীনা উদ্যোক্তাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

তিনি বলেন, “পুলিশ থেকে সঠিক সেবা না পেলে সেটাও দারিদ্র্যের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সমাজে নিরাপত্তাহীনতা বাড়ে, যার ভয়াবহ প্রভাব পড়ে গরিব মানুষের ওপর।”

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আরো বলেন, “ছাত্র ও জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে নতুনভাবে পরিবর্তন আনার চেষ্টা চলছে। যদিও কিছু ব্যত্যয় ঘটেছে, কিছু ক্ষেত্রে উন্নয়নের ধারা পিছিয়েও গেছে, তবুও আমি আশাবাদী বাংলাদেশ আর আগের অবস্থানে ফিরে যাবে না। বাংলাদেশ একটি নতুন পথে অগ্রসর হবে।”

তিনি বলেন, “মানুষ অন্যায়-অত্যাচার দীর্ঘদিন সহ্য করে না। ক্ষমতাসীন যে কেউ এই বাস্তবতা অনুধাবন করবে বলেই আমার বিশ্বাস। অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হলো এমন কিছু কাঠামোগত সংস্কার নিশ্চিত করা, যাতে একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থার দিকে দেশ এগিয়ে যেতে পারে।”

পুলিশ বিভাগের প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “পুলিশকে অতীতে নানা দিক থেকে খারাপভাবে ব্যবহার করা হয়েছে। এখন সময় এসেছে পুলিশ বিভাগকে নতুনভাবে গড়ে তোলার। এজন্য সমাজের প্রতিটি স্তরে পুলিশকে সহায়তা করা উচিত।”

তিনি বলেন, “পুলিশ যেমন সকলকে নিরাপত্তা দেয়, তেমনি তাদেরও রক্ষা করা দরকার। জনগণের উচিত পুলিশ ও প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা।”

শেষে তিনি বলেন, “আশা করছি অচিরেই একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ছাড়া দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।”

নিউজটি শেয়ার করুন

দারিদ্র্যের মূল কারণ ভূমি দখল ও আইনি ত্রুটি: পরিকল্পনা উপদেষ্টা

আপডেট সময় ০৬:৩৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫