ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, তদন্ত চলছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 125

ছবি সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার (গতকাল) মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেজটি অপ্রত্যাশিতভাবে হ্যাক হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ সময় কিছু অনুপযুক্ত কনটেন্ট অনুমোদন ছাড়াই সেখানে শেয়ার করা হয়, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

আরও পড়ুন  ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পররাষ্ট্র মন্ত্রণালয়

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ফেসবুক পেজটি মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রচারের অন্যতম প্রধান মাধ্যম। তাই এমন ঘটনার গুরুত্ব অনুধাবন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনা এড়াতে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পেজটি সম্পূর্ণভাবে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত পেজ থেকে প্রকাশিত যেকোনো পোস্ট, তথ্য কিংবা বার্তা বিশ্বাস না করার এবং তা শেয়ার না করার জন্য সাধারণ নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এছাড়া, মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য যাচাইকৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই হালনাগাদ তথ্য জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঘটনার তদন্ত শেষে বিস্তারিত তথ্য জনসমক্ষে জানানো হবে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, তদন্ত চলছে

আপডেট সময় ১২:৩৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার (গতকাল) মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেজটি অপ্রত্যাশিতভাবে হ্যাক হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ সময় কিছু অনুপযুক্ত কনটেন্ট অনুমোদন ছাড়াই সেখানে শেয়ার করা হয়, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

আরও পড়ুন  রোহিঙ্গা সংকট: সমাধানে একযোগ কাজ করার আহ্বান জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধানের