ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

পলিটেকনিক শিক্ষার্থীদের সারা দেশে টানা শাটডাউনের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 78

ছবি সংগৃহীত

ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এ কর্মসূচি শুরু হয়ে দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় দফা দাবির প্রেক্ষিতে স্পষ্ট রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে ক্লাস ও কার্যক্রম বর্জনের মাধ্যমে শাটডাউন কর্মসূচি পালন করা হবে। স্লোগান হিসেবে ব্যবহার করা হচ্ছে—“ছয় দফা না, হয় মৃত্যু।”

আরও পড়ুন  শের-ই-বাংলা মেডিকেল শাটডাউনের চতুর্থ দিন: সড়ক অবরোধে শিক্ষার্থীদের অনড় অবস্থান

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ছয় দফা দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন দেশের বিভিন্ন পলিটেকনিক শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো—

প্রথমত, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির বিষয়ে হাইকোর্টের রায় বাতিলসহ এ পদবির পরিবর্তন দাবি করা হয়েছে। একইসঙ্গে মামলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের চাকরিচ্যুতির আহ্বান এবং ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে।

দ্বিতীয়ত, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স বহাল রাখার পাশাপাশি আধুনিক বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম বাস্তবায়নের দাবি করা হয়েছে।

তৃতীয়ত, উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে শুধুমাত্র চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনোলজি (সার্ভেয়িং) পাস করা শিক্ষার্থীদেরই আবেদন করার সুযোগ রাখার দাবি জানানো হয়। এছাড়া, প্রাইভেট সেক্টরে ন্যূনতম ১৬ হাজার টাকা বেতনের নিশ্চয়তা চাওয়া হয়েছে।

চতুর্থত, কারিগরি শিক্ষা পরিচালনায় পরিচালক, উপ-পরিচালক ও অধ্যক্ষসহ অন্যান্য পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগের দাবি করা হয়েছে।

পঞ্চমত, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

ষষ্ঠত, উচ্চশিক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গঠনের গেজেট প্রকাশের দাবি করা হয়েছে। পাশাপাশি, প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ আসন নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, এসব দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে।

নিউজটি শেয়ার করুন

পলিটেকনিক শিক্ষার্থীদের সারা দেশে টানা শাটডাউনের ঘোষণা

আপডেট সময় ১১:১৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫