ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ

তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফর গেলেন প্রধান বিচারপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 163

ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে গেছেন। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. শফিকুল ইসলাম।

সুপ্রিম কোর্টের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য দেশটির প্রেসিডেন্ট কাদির ওজকায়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে আমন্ত্রণ জানিয়েছেন।

আরও পড়ুন  হাইকোর্টের বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি: সুপ্রিম কোর্টের নতুন উদ্যোগ

প্রধান বিচারপতি আগামী ২৫ এপ্রিল, শুক্রবার ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমাবাছ প্রাসাদে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সিম্পোজিয়ামে যোগ দেবেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাবেন। সেখানে নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন তিনি।

২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য এই সম্মেলনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্যানেল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। একই দিন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালায় বিশেষ বক্তৃতা প্রদান করবেন।

জানা গেছে, উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি আবুধাবির বিশিষ্ট আইনজ্ঞ, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীরাও উপস্থিত থাকবেন।

প্রধান বিচারপতির বিদেশ সফরের সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফর গেলেন প্রধান বিচারপতি

আপডেট সময় ০৫:৫৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে গেছেন। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. শফিকুল ইসলাম।

সুপ্রিম কোর্টের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য দেশটির প্রেসিডেন্ট কাদির ওজকায়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে আমন্ত্রণ জানিয়েছেন।

আরও পড়ুন  বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি