ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

হাইকোর্টের বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি: সুপ্রিম কোর্টের নতুন উদ্যোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 569

ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক এই পদে নিয়োগের জন্য আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ইতিপূর্বে সংশ্লিষ্ট সকল পর্যায়ে বিজ্ঞপ্তি ও নোটিশ প্রদান করা হলেও, এবার কাউন্সিল গণবিজ্ঞপ্তির মাধ্যমে আরও বিস্তৃত প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও পড়ুন  সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, শুনানি ১৬ জুন

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যাদি ও পাসপোর্ট সাইজের একটি ছবি সংযুক্ত করে আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে বা সরাসরি আবেদন জমা দিতে পারবেন।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ গেজেট প্রকাশের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগে কাউন্সিলের মাধ্যমে প্রক্রিয়া চালু হয়েছে।

এ পদে যোগদানের মাধ্যমে দেশের বিচারব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

হাইকোর্টের বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি: সুপ্রিম কোর্টের নতুন উদ্যোগ

আপডেট সময় ০১:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক এই পদে নিয়োগের জন্য আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ইতিপূর্বে সংশ্লিষ্ট সকল পর্যায়ে বিজ্ঞপ্তি ও নোটিশ প্রদান করা হলেও, এবার কাউন্সিল গণবিজ্ঞপ্তির মাধ্যমে আরও বিস্তৃত প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও পড়ুন  বিচার বিভাগের সংস্কারে সহযোগিতা করছে গণমাধ্যম: প্রধান বিচারপতি