ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ঢাকায় এসে আমি খুশি: পাকিস্তানের পররাষ্ট্র সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 162

ছবি সংগৃহীত

ঢাকায় পৌঁছে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, “ঢাকায় এসে আমি খুশি।” সফরের শুরুতেই তার এ মন্তব্য দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে বুধবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান আমনা বালুচ। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।

আরও পড়ুন  যুদ্ধাপরাধীদের ক্ষমা চাইতে হবে, পাকিস্তানপন্থা ত্যাগ করতে হবে: মাহফুজ আলম

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যকার কিছুটা স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গতি পাচ্ছে। এ প্রেক্ষাপটে প্রায় ১৫ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ–পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চলতি এপ্রিল মাসের শেষদিকে ঢাকা সফর করতে পারেন। তার সেই সফরকে ঘিরে আলোচনার এ সফরকে প্রস্তুতিমূলক ধাপ হিসেবেই দেখা হচ্ছে। সফরকালীন বিভিন্ন ইস্যু, বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি কার্যকর ও গঠনমূলক সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অতীতের কিছু অমীমাংসিত বিষয় থাকা সত্ত্বেও সময়ের প্রেক্ষাপটে বাস্তবমুখী ও ভবিষ্যতমুখী কূটনৈতিক অবস্থান গ্রহণের দিকে ঝুঁকছে উভয় দেশ। দুই পক্ষই পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির ভিত্তিতে সম্পর্ক জোরদারে আগ্রহী।

এ সফর ও বৈঠকগুলোর মাধ্যমে দীর্ঘদিনের বন্ধ দ্বার খুলে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন রূপ পেতে পারে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় এসে আমি খুশি: পাকিস্তানের পররাষ্ট্র সচিব

আপডেট সময় ০৭:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ঢাকায় পৌঁছে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, “ঢাকায় এসে আমি খুশি।” সফরের শুরুতেই তার এ মন্তব্য দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে বুধবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান আমনা বালুচ। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।

আরও পড়ুন  কাশ্মীর হামলার চরম উত্তেজনায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিল পাকিস্তান