ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের সহযোগীতায় আট বিভাগে আধুনিক ৮টি স্পোর্টস হাব গড়ছে সরকার: যুব ও ক্রীড়া উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 180

ছবি সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে সুবিধাবঞ্চিত অনূর্ধ্ব-১৭ শিশুদের নিয়ে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে রোববার রাজধানীর জাতীয় স্টেডিয়ামে বড় খবর দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানালেন, দেশের আটটি বিভাগে গড়ে তোলা হবে আধুনিক স্পোর্টস হাব যা বাস্তবায়নে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত।

আসিফ মাহমুদ বলেন, “দীর্ঘদিন ধরেই একটি কেন্দ্রীয় স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা আমাদের ছিল। তবে সময়ের সঙ্গে দেশের ক্রীড়া বিকেন্দ্রীকরণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবার আট বিভাগেই আধুনিক সুবিধাসম্পন্ন স্পোর্টস হাব গড়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে দেশের প্রতিভাবান খেলোয়াড়রা স্থানীয় পর্যায় থেকেই উন্নত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা পাবেন।”

আরও পড়ুন  কানাডা, তিউনিসিয়া ও মরক্কো থেকে এক লাখ ৫ হাজার টন সার কিনছে সরকার

এই প্রকল্পে প্রাথমিকভাবে চীনের সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত আরব আমিরাতের সঙ্গেই চূড়ান্ত সমঝোতা হয়। উপদেষ্টা জানান, দেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে বিষয়টি উত্থাপন করলে দেশটি ইতিবাচক সাড়া দেয় এবং আগ্রহ প্রকাশ করে সহযোগিতায়।

উল্লেখ্য, এসব স্পোর্টস হাবে আন্তর্জাতিক মানের মাঠ, জিমনেসিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র, আবাসন সুবিধা এবং প্রয়োজনীয় আধুনিক ক্রীড়া সরঞ্জাম থাকবে। প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়দের জন্যও এতে সুযোগ তৈরি হবে, যা দেশের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে।

এ উদ্যোগ শুধু খেলাধুলার মানোন্নয়নই নয়, একই সঙ্গে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।

দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ক্রীড়া অবকাঠামোয় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে যেখানে প্রতিটি বিভাগ হয়ে উঠবে ক্রীড়া চর্চার প্রাণকেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের সহযোগীতায় আট বিভাগে আধুনিক ৮টি স্পোর্টস হাব গড়ছে সরকার: যুব ও ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে সুবিধাবঞ্চিত অনূর্ধ্ব-১৭ শিশুদের নিয়ে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে রোববার রাজধানীর জাতীয় স্টেডিয়ামে বড় খবর দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানালেন, দেশের আটটি বিভাগে গড়ে তোলা হবে আধুনিক স্পোর্টস হাব যা বাস্তবায়নে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত।

আসিফ মাহমুদ বলেন, “দীর্ঘদিন ধরেই একটি কেন্দ্রীয় স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা আমাদের ছিল। তবে সময়ের সঙ্গে দেশের ক্রীড়া বিকেন্দ্রীকরণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবার আট বিভাগেই আধুনিক সুবিধাসম্পন্ন স্পোর্টস হাব গড়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে দেশের প্রতিভাবান খেলোয়াড়রা স্থানীয় পর্যায় থেকেই উন্নত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা পাবেন।”

আরও পড়ুন  আসন্ন রমজান মাসে ৫০ লাখ পরিবারকে ৩০ টাকা কেজিতে চাল দেবে সরকার: খাদ্য উপদেষ্টা