ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিয়ে বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 475

ছবি: সংগৃহীত

স্টারলিংক, উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, বাংলাদেশে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (২০ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  স্পেসএক্স উৎক্ষেপণ করল ২৩টি স্টারলিংক স্যাটেলাইট, দ্রুত ইন্টারনেটের নতুন দিগন্ত

ফয়েজ আহমদ জানান, সোমবার বিকেলে স্টারলিংকের প্রতিনিধি সোমবার টেলিফোনের মাধ্যমে স্টারলিংকের প্রতিনিধি ফয়েজ আহমদ তৈয়্যবকে বিষয়টি জানান। পরবর্তীতে, মঙ্গলবার সকালে স্টারলিংক তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও একই ঘোষণা প্রকাশ করে।

তিনি বলেন, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে এসেছে— স্টারলিংক রেসিডেন্স এবং স্টারলিংক রেসিডেন্স লাইট।
—রেসিডেন্স প্যাকেজের মাসিক খরচ ৬ হাজার টাকা।
—রেসিডেন্স লাইট প্যাকেজের খরচ ৪ হাজার ২০০ টাকা।
—যন্ত্রপাতি সেটআপের জন্য এককালীন খরচ পড়বে ৪৭ হাজার টাকা।

তিনি আরও জানান, এই সেবায় কোনো স্পিড বা ডাটা লিমিট নেই। একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

ফয়েজ আহমদ বলেন, বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই স্টারলিংকের সেবা অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে প্রধান উপদেষ্টার ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর প্রতিশ্রুতি পূরণ হলো বলেও তিনি উল্লেখ করেন।

ফাইবার সংযোগবিহীন প্রত্যন্ত এলাকাগুলোতেও এই সেবা ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ এনে দেবে বলে মনে করেন ফয়েজ আহমদ।
তার মতে, এখন থেকে এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা সারা বছর ধরে স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য ইন্টারনেট সংযোগের সুবিধা লাভ করবেন, যা তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করবে।

নিউজটি শেয়ার করুন

উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিয়ে বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট সময় ১০:৩৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

স্টারলিংক, উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, বাংলাদেশে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (২০ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  কলরেট ও ইন্টারনেট নিয়ে সুখবর দিল এনবিআর