ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে সৌদিতে ৪৭,৪২০ হজযাত্রীর যাত্রা সম্পন্ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 311

ছবি সংগৃহীত

বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৭,৪২০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি মোট ১১৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২,৮৩৭ জন হজযাত্রী রয়েছেন। মোট ৮৬,৬৭৮টি ভিসা ইস্যু করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্রে হেল্প ডেস্ক এই তথ্য দিয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশে গণতন্ত্র ফেরার সুযোগ দেখছেন ড্যান মজিনা

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, ১১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৯টি, সৌদি এয়ারলাইন্সের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২০টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী। মৃতদের মধ্যে রয়েছেন জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২) এবং চট্টগ্রামের অহিদুর রহমান (৭২)।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে, যা চলতি বছরের হজের আনুষ্ঠানিক শুরু। হজের কার্যক্রম ৩১ মে পর্যন্ত চলবে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজে যাচ্ছেন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়েছে এবং শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ থেকে সৌদিতে ৪৭,৪২০ হজযাত্রীর যাত্রা সম্পন্ন

আপডেট সময় ১২:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৭,৪২০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি মোট ১১৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২,৮৩৭ জন হজযাত্রী রয়েছেন। মোট ৮৬,৬৭৮টি ভিসা ইস্যু করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্রে হেল্প ডেস্ক এই তথ্য দিয়েছে।

আরও পড়ুন  শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল