ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী অধ্যাপক সাইদুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২২:১২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 179

ছবি সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান। চলতি বছরে (২০২৫) ‘এডি সায়েন্টিফিক র‍্যাঙ্কিং’-এর মধ্যে সাত নম্বরে অবস্থান করলেও, এশিয়ার মধ্যে তিনি আছেন প্রথম স্থানে। ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ সম্প্রতি বিশ্বের ৩৩ হাজার ৫১১ বিজ্ঞানীর এইচ-ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৫ প্রকাশ করেছে, যেখানে অধ্যাপক সাইদুর রহমানের অবস্থান সত্যিই গর্বের।

এছাড়া ২০২৪ সালে সানওয়ে ইউনিভার্সিটির এই অধ্যাপক সাসটেইনেবল এনার্জি বিষয়ে তার অসাধারণ গবেষণার জন্য বিশ্ববিখ্যাত স্কলারজিপিএস তালিকায় প্রথম স্থান অর্জন করেন। সেই বছরই স্ট্যানফোর্ড/এলসেভিয়ার তালিকায় এনার্জি গবেষণায় তিনি মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বিজ্ঞানী হিসেবে পরিচিত হন।

আরও পড়ুন  বাংলাদেশ থেকে আগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়ে‌শিয়া : আসিফ নজরুল

গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান তাঁকে সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ‘ডিসটিঙ্গুইশড রিসার্চ প্রফেসর’ পদে অধিষ্ঠিত করেছে, যা বিশ্বের শীর্ষ গবেষকদের জন্য একটি মর্যাদাপূর্ণ পদ। তার গবেষণার মাধ্যমে এনার্জি ট্রান্সফার, সৌর শক্তি, এবং ক্লিন ওয়াটার ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাইদুর রহমান বর্তমানে সানওয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। তার গবেষণার জন্য তাকে ২০২২ সালে দেশের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরক হিসেবে ‘সিআইপি সম্মাননা’ প্রদান করে বাংলাদেশ সরকার।

অধ্যাপক সাইদুর রহমানের কাজ শুধু বৈশ্বিক পর্যায়ে আলোচিত হচ্ছে না, তার উদ্ভাবনী গবেষণাগুলি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

নিউজটি শেয়ার করুন

আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী অধ্যাপক সাইদুর রহমান

আপডেট সময় ০৩:২২:১২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান। চলতি বছরে (২০২৫) ‘এডি সায়েন্টিফিক র‍্যাঙ্কিং’-এর মধ্যে সাত নম্বরে অবস্থান করলেও, এশিয়ার মধ্যে তিনি আছেন প্রথম স্থানে। ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ সম্প্রতি বিশ্বের ৩৩ হাজার ৫১১ বিজ্ঞানীর এইচ-ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৫ প্রকাশ করেছে, যেখানে অধ্যাপক সাইদুর রহমানের অবস্থান সত্যিই গর্বের।

এছাড়া ২০২৪ সালে সানওয়ে ইউনিভার্সিটির এই অধ্যাপক সাসটেইনেবল এনার্জি বিষয়ে তার অসাধারণ গবেষণার জন্য বিশ্ববিখ্যাত স্কলারজিপিএস তালিকায় প্রথম স্থান অর্জন করেন। সেই বছরই স্ট্যানফোর্ড/এলসেভিয়ার তালিকায় এনার্জি গবেষণায় তিনি মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বিজ্ঞানী হিসেবে পরিচিত হন।

আরও পড়ুন  মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন: ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জন আটক