ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু

ট্রাম্পের শুল্কারোপের ঘোষণা, কানাডার কঠোর জবাবের প্রস্তুতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 180

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এ সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছে কানাডা এবং এর বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘‘আমরা এটি চাই না, তবে যদি ট্রাম্প প্রশাসন এগিয়ে যায়, তাহলে আমরাও উপযুক্ত ব্যবস্থা নেব।’’ তিনি সতর্ক করে বলেন, এ শুল্ক কানাডার অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে এবং সামনে কঠিন সময় আসতে পারে।

আরও পড়ুন  চলতি সপ্তাহেই হতে আরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি! আশা জাগাচ্ছে যুক্তরাষ্ট্র 

কানাডার অর্থনীতির একটি বড় অংশই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ওপর নির্ভরশীল। দেশটির মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। নতুন শুল্কারোপ কার্যকর হলে কানাডার বিভিন্ন খাত বিশেষ করে উৎপাদন ও কৃষিখাতে মারাত্মক প্রভাব পড়বে। যদিও এখনো স্পষ্ট নয়, এ শুল্কের আওতায় কানাডা থেকে আমদানি করা তেল আসবে কিনা।

অটোয়ার কর্মকর্তারা ইতিমধ্যে সম্ভাব্য পাল্টা ব্যবস্থার পরিকল্পনা করছেন। তবে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে রাজি নন তারা। ট্রুডো স্পষ্ট জানিয়েছেন, ‘‘কানাডা চুপ করে বসে থাকবে না। আমরা শক্তিশালী ও কার্যকর জবাব দেব।’’

বিশ্লেষকরা মনে করছেন, এ বাণিজ্য উত্তেজনা কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ককে জটিল করে তুলতে পারে এবং দুই দেশের বাজারেই অস্থিরতা সৃষ্টি করতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত শেষ পর্যন্ত কতটা কার্যকর হয় এবং কানাডার প্রতিক্রিয়া কতটা প্রভাব ফেলে বাণিজ্য সম্পর্কের ওপর।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের শুল্কারোপের ঘোষণা, কানাডার কঠোর জবাবের প্রস্তুতি

আপডেট সময় ১১:০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এ সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছে কানাডা এবং এর বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘‘আমরা এটি চাই না, তবে যদি ট্রাম্প প্রশাসন এগিয়ে যায়, তাহলে আমরাও উপযুক্ত ব্যবস্থা নেব।’’ তিনি সতর্ক করে বলেন, এ শুল্ক কানাডার অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে এবং সামনে কঠিন সময় আসতে পারে।

আরও পড়ুন  ওয়ার্ল্ড এক্সপো ২০৩৫ আয়োজন করবে যুক্তরাষ্ট্র