ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

চলতি সপ্তাহেই হতে আরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি! আশা জাগাচ্ছে যুক্তরাষ্ট্র 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 501

ছবি সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শেষ হতে পারে এই সপ্তাহেই, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী যে, তিন বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে তারা এই সপ্তাহের মধ্যেই একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে যায়। তিন বছর ধরে চলা এই সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির শিকার হয়েছে দুই পক্ষই। তবে এখন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করছেন যে, যুদ্ধের সমাপ্তি সম্ভব।

আরও পড়ুন  গ্রিনল্যান্ড কিনতে মরিয়া, গা*জা খালি করার চেষ্টায় ট্রাম্পের নতুন পরিকল্পনা

ক্যারোলিন লেভিট বলেন, “প্রেসিডেন্ট এবং তাঁর টিম এই যুদ্ধের উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।” তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টজ এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও এই সপ্তাহে চুক্তি স্বাক্ষরের জন্য কঠোর পরিশ্রম করছেন।

যুদ্ধের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দিকে দায়ারের আঙুল উঠলেও, এবার ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে, তবে জেলেনস্কি এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে রুশ আগ্রাসন ঠেকানোর জন্য পদক্ষেপ নিতে হতো।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে আলোচনা করতে প্রস্তুত। তারা কিয়েভের পক্ষে তাদের সমর্থন জানাতে চান। পাশাপাশি, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, শিগগিরই ট্রাম্প-পুতিন বৈঠক হতে পারে, যেখানে যুদ্ধবিরতি ছাড়াও বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 

নিউজটি শেয়ার করুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

চলতি সপ্তাহেই হতে আরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি! আশা জাগাচ্ছে যুক্তরাষ্ট্র 

আপডেট সময় ০৭:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শেষ হতে পারে এই সপ্তাহেই, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী যে, তিন বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে তারা এই সপ্তাহের মধ্যেই একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে যায়। তিন বছর ধরে চলা এই সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির শিকার হয়েছে দুই পক্ষই। তবে এখন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করছেন যে, যুদ্ধের সমাপ্তি সম্ভব।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র