ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস সকল ধরনের বিক্ষোভ নিষিদ্ধ আফগানিস্তানে পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠকের পর ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্পের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 93

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথকে উন্মুক্ত ও টোলমুক্ত রাখতে যুক্তরাষ্ট্র কাজ করছে এবং সেখানে মার্কিন অবরোধ শতভাগ কার্যকর রয়েছে।

বৃহস্পতিবার, ২১ মে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেন। তিনি বলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং মার্কিন নৌ-অবরোধ কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন  ইরানের মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৫০০ মিলিয়ন ডলার

ট্রাম্পের ভাষ্য, “আমাদের অবরোধ ১০০ শতাংশ কার্যকর। কেউ এই অবরোধ ভাঙতে পারেনি। এটি অনেকটা লোহার দেওয়ালের মতো।”

হরমুজ প্রণালিতে টোল আরোপের বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি একটি আন্তর্জাতিক জলপথ এবং আন্তর্জাতিক জলসীমা হওয়ায় সেখানে টোল গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় এ পথ সব দেশের জন্য উন্মুক্ত থাকুক।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছিল, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে ২৪টি জাহাজ চলাচল করেছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। এরপর থেকে ওই অঞ্চলে নৌ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়।

নিউজটি শেয়ার করুন

হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্পের দাবি

আপডেট সময় ০৯:০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথকে উন্মুক্ত ও টোলমুক্ত রাখতে যুক্তরাষ্ট্র কাজ করছে এবং সেখানে মার্কিন অবরোধ শতভাগ কার্যকর রয়েছে।

বৃহস্পতিবার, ২১ মে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেন। তিনি বলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং মার্কিন নৌ-অবরোধ কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন  তেহরান-ওয়াশিংটন আলোচনায় ইরানকে যুক্তরাষ্ট্রের নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব