ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ট্রাম্প প্রশাসনের তহবিল স্থগিতাদেশ সাময়িকভাবে আটকালো আদালত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 154

ছবি: সংগৃহী

ওয়াশিংটন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফেডারেল সহায়তা কর্মসূচির তহবিল স্থগিতের পরিকল্পনায় সাময়িক বাঁধা দিলেন দেশটির এক ফেডারেল বিচারক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত এ পরিকল্পনা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে আদালত এ সিদ্ধান্ত দেন।

ডিস্ট্রিক্ট জজ লরেন আলিখান স্থানীয় সময় আগামী সোমবার বিকেল ৫টা পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর রাখার নির্দেশ দিয়েছেন। ওই দিন এ বিষয়ে আরেক দফা শুনানি হবে।

আরও পড়ুন  দক্ষিণ কোরিয়ার আদালত সাবেক প্রেসিডেন্ট ইউনকে ৫ বছরের কারাদণ্ড দিলো

‘ওপেন অ্যাওয়ার্ডস’ নামের একটি কর্মসূচিতে ফেডারেল সরকারের অনুমোদিত তহবিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে একটি অলাভজনক প্রতিষ্ঠান এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলে আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাময়িকভাবে স্থগিত করেন। বিচারক আলিখান বলেন, “এই আদেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার জন্য দেওয়া হয়েছে, যাতে আদালত পূর্ণাঙ্গ শুনানি করে যথাযথ সিদ্ধান্ত নিতে পারে।”

ট্রাম্প প্রশাসনের এ পরিকল্পনা হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। কয়েক লাখ কোটি ডলারের অনুদান ও ঋণ কার্যক্রম স্থগিতের ঘোষণায় দেশজুড়ে উদ্বেগ দেখা দেয়। এর ফলে স্থানীয় সরকার, শিক্ষা খাত ও ক্ষুদ্র ব্যবসাগুলোর তহবিলপ্রাপ্তিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর এ উদ্যোগ নেন। হোয়াইট হাউসের বাজেট দপ্তর (ওএমবি) থেকে দেওয়া আদেশে স্পষ্ট করা হয়নি, কতদিন বা কীভাবে এ তহবিল স্থগিত থাকবে।

এর আগে, দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করেছিল। ফেডারেল কর্মসূচির ব্যয় কমানো ও অপ্রয়োজনীয় কর্মসংস্থান পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, যা এ সিদ্ধান্তের সঙ্গে সংগতিপূর্ণ। আইনি চ্যালেঞ্জের মুখে এখন ট্রাম্প প্রশাসনের এ পরিকল্পনা কতদূর এগোয়, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সোমবার পরবর্তী শুনানির পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনের তহবিল স্থগিতাদেশ সাময়িকভাবে আটকালো আদালত

আপডেট সময় ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ওয়াশিংটন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফেডারেল সহায়তা কর্মসূচির তহবিল স্থগিতের পরিকল্পনায় সাময়িক বাঁধা দিলেন দেশটির এক ফেডারেল বিচারক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত এ পরিকল্পনা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে আদালত এ সিদ্ধান্ত দেন।

ডিস্ট্রিক্ট জজ লরেন আলিখান স্থানীয় সময় আগামী সোমবার বিকেল ৫টা পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর রাখার নির্দেশ দিয়েছেন। ওই দিন এ বিষয়ে আরেক দফা শুনানি হবে।

আরও পড়ুন  ওয়াশিংটন ডিসিতে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার