ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

ওয়াশিংটন ডিসিতে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 425

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিবিএস নিউজের বরাতে জানা গেছে, উদ্ধারকাজের সময় পোটোম্যাক নদী থেকে একাধিক মরদেহ বের করা হয়। তবে এখনও পর্যন্ত কোনো জীবিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সময় বুধবার রাত আনুমানিক ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ২টা) রানওয়েতে অবতরণের সময় বোম্বার্ডিয়ার সিআরজে৭০০ আঞ্চলিক জেট বিমানটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে পড়ে। বিমানে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনাটি হোয়াইট হাউসের মাত্র পাঁচ কিলোমিটার দূরে ঘটে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দপ্তর অবস্থিত।

আরও পড়ুন  ট্রাম্পের সিদ্ধান্ত: বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল

সংঘর্ষের পর বিমানটি পোটোম্যাক নদীতে পড়ে দুই টুকরা হয়ে যায়। উদ্ধারকর্মীরা বর্তমানে ডুবুরি ও বোটের মাধ্যমে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন, যাদের মধ্যে সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভয় থেকে উড্ডয়ন করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পর এক বিবৃতিতে বলেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জরুরি উদ্ধারকর্মীদের কাজের প্রশংসা করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে যে, উদ্ধারকাজ চলমান থাকায় বিমানবন্দরের সব ধরনের উড়ান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ওয়াশিংটন ডিসিতে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিবিএস নিউজের বরাতে জানা গেছে, উদ্ধারকাজের সময় পোটোম্যাক নদী থেকে একাধিক মরদেহ বের করা হয়। তবে এখনও পর্যন্ত কোনো জীবিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সময় বুধবার রাত আনুমানিক ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ২টা) রানওয়েতে অবতরণের সময় বোম্বার্ডিয়ার সিআরজে৭০০ আঞ্চলিক জেট বিমানটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে পড়ে। বিমানে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনাটি হোয়াইট হাউসের মাত্র পাঁচ কিলোমিটার দূরে ঘটে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দপ্তর অবস্থিত।

আরও পড়ুন  ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা নিহত, সন্ত্রাসী হামলার আশঙ্কা