ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের নেতাদের হত্যা করা ‘বড় সম্মানের’: ট্রাম্প ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মালিকের মোজতবা খামেনির মৃত্যুর খবরে কী বললেন ট্রাম্প মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত, নেওয়া হলো ওটিতে মালদ্বীপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশির মৃত্যু ওমানের সোহার প্রদেশে ড্রোন বিধ্বস্ত, ২ প্রবাসীর মৃত্যু একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল এবং খুব কষ্ট লাগছিল মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজার মার্কিন সেনা মার্কিন রণতরির কাছে ইরানি জাহাজ, হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি

ইরানের নেতাদের হত্যা করা ‘বড় সম্মানের’: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 0

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির সরকার ও সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের হত্যা করা ‘বড় সম্মানের’ বিষয়।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক সব দিক থেকে ইরানের শাসনব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। তার দাবি, ইরানের নৌবাহিনী প্রায় শেষ হয়ে গেছে এবং তাদের বিমানবাহিনীও কার্যত ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ বিভিন্ন সামরিক সক্ষমতাও ধ্বংস করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

একই পোস্টে তিনি দাবি করেন, ইরানের অনেক শীর্ষ নেতাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে মুছে ফেলা হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তানে ভারতীয় হামলায় কড়া ভাষায় নিন্দা ট্রাম্পের, উদ্বিগ্ন জাতিসংঘ

এ সময় মার্কিন পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস–এর একটি প্রতিবেদনের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, এত কিছুর পরও যদি কেউ নিউ ইয়র্ক টাইমস পড়ে, তাহলে মনে হবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাচ্ছে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অতুলনীয় সামরিক শক্তি, বিপুল গোলাবারুদ এবং পর্যাপ্ত সময় রয়েছে। গত ৪৭ বছর ধরে ইরানের শাসকগোষ্ঠী সারা বিশ্বে নিরীহ মানুষ হত্যা করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের হত্যা করতে পারা তার জন্য বড় সম্মানের বিষয়।

এর আগে বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হামলার প্রথম দিনেই আহত হয়েছিলেন বলে তার ধারণা। তবে তিনি এখনো বেঁচে আছেন বলেও মন্তব্য করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। পরে ৮ মার্চ ইরানের ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত ৮৮ সদস্যের পরিষদ ভোটের মাধ্যমে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এখনো জনসম্মুখে আসেননি।

এদিকে সাইপ্রাসে ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান–কে বলেন, তিনি শুনেছেন মোজতবা খামেনির হাত, পা ও বাহুতে আঘাত লেগেছে এবং আহত অবস্থায় তিনি হাসপাতালে থাকতে পারেন।

তথ্যসূত্র: আনাদোলু।

নিউজটি শেয়ার করুন

ইরানের নেতাদের হত্যা করা ‘বড় সম্মানের’: ট্রাম্প

আপডেট সময় ০৫:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির সরকার ও সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের হত্যা করা ‘বড় সম্মানের’ বিষয়।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক সব দিক থেকে ইরানের শাসনব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। তার দাবি, ইরানের নৌবাহিনী প্রায় শেষ হয়ে গেছে এবং তাদের বিমানবাহিনীও কার্যত ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ বিভিন্ন সামরিক সক্ষমতাও ধ্বংস করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

একই পোস্টে তিনি দাবি করেন, ইরানের অনেক শীর্ষ নেতাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে মুছে ফেলা হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তির পথে বড় অগ্রগতি, আজ শুরু হচ্ছে আলোচনা