ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা খামেনির বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ২৬ বছরের দাম্পত্যে ইতি টানছেন থালাপতি বিজয়, নেপথ্যে যে কারণ নরসিংদীর ধর্ষণ মামলায় আসামির আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী এটাই সেরা সুযোগ, সরকারের দখল নিন: ইরানিদের প্রতি ট্রাম্পের বার্তা ভয়াবহ যুদ্ধের শঙ্কা, ইরানের পাল্টা হামলা শুরু ইরানের পাল্টা হামলার নাম ‘ফাতহে খায়বার’ বিএনপি নেতা হত্যা: সাবেক জেলা সহ-সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান

এটাই সেরা সুযোগ, সরকারের দখল নিন: ইরানিদের প্রতি ট্রাম্পের বার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান চলাকালেই এক বিস্ফোরক ভিডিও বার্তায় দেশটির সাধারণ মানুষকে সরকার পতনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগোর বাসভবন থেকে চলমান অভিযানের ওপর নজরদারি করার সময় ট্রাম্প বলেন, কয়েক প্রজন্মের মধ্যে ইরানিদের জন্য তাদের দেশের শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ।
মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ইরানিদের উদ্দেশ্য করে বলেন, “আমাদের অভিযান শেষ হলে আপনারা সরকারের দখল নিন। আপনাদেরই এই দায়িত্ব নিতে হবে।”
শনিবার সকালে শুরু হওয়া এই হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প দাবি করেন, দীর্ঘ বছর ধরে ইরানিরা যুক্তরাষ্ট্রের যে সহায়তা চেয়ে আসছিলেন, তা দিতে আগের কোনো প্রেসিডেন্ট রাজি না হলেও তিনি তা করে দেখিয়েছেন।
তিনি বলেন, “এখন আপনারা এমন এক প্রেসিডেন্ট পেয়েছেন যে আপনাদের চাওয়া পূরণ করেছে। প্রবল পরাক্রম নিয়ে আমেরিকা আপনাদের পাশে আছে, এখন আপনাদের পালা নিজেদের ভাগ্যের দখল নেওয়ার।” এই সময়কে তিনি একটি ‘গৌরবময় ভবিষ্যৎ’ ছিনিয়ে নেওয়ার সঠিক মুহূর্ত বলে আখ্যা দেন।
সামরিক অভিযানের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প জানান, এই হামলা ‘ব্যাপক ও চলমান’। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়াই এই অভিযানের অন্যতম লক্ষ্য।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ও সমঝোতার সব সুযোগ শেষ হয়ে গেছে দাবি করে তিনি বলেন, মার্কিনিদের নিরাপত্তার স্বার্থেই এই বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই অভিযানে মার্কিন সেনাদের প্রাণহানির আশঙ্কার কথা অকপটে স্বীকার করে ট্রাম্প একে একটি ‘মহৎ অভিযান’ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, “যুদ্ধে প্রাণহানি হতে পারে, সাহসী মার্কিন নায়করা প্রাণ হারাতে পারেন। কিন্তু আমরা এটি করছি ভবিষ্যতের নিরাপত্তার জন্য।” বর্তমানে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ট্রাম্প এই অভিযানের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন  ট্রাম্পের শুল্ক নীতিতে ৩৪ বিলিয়ন ডলারের ক্ষতি, ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি

নিউজটি শেয়ার করুন

এটাই সেরা সুযোগ, সরকারের দখল নিন: ইরানিদের প্রতি ট্রাম্পের বার্তা

আপডেট সময় ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান চলাকালেই এক বিস্ফোরক ভিডিও বার্তায় দেশটির সাধারণ মানুষকে সরকার পতনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লাগোর বাসভবন থেকে চলমান অভিযানের ওপর নজরদারি করার সময় ট্রাম্প বলেন, কয়েক প্রজন্মের মধ্যে ইরানিদের জন্য তাদের দেশের শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়ার এটাই সবচেয়ে বড় সুযোগ।
মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ইরানিদের উদ্দেশ্য করে বলেন, “আমাদের অভিযান শেষ হলে আপনারা সরকারের দখল নিন। আপনাদেরই এই দায়িত্ব নিতে হবে।”
শনিবার সকালে শুরু হওয়া এই হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প দাবি করেন, দীর্ঘ বছর ধরে ইরানিরা যুক্তরাষ্ট্রের যে সহায়তা চেয়ে আসছিলেন, তা দিতে আগের কোনো প্রেসিডেন্ট রাজি না হলেও তিনি তা করে দেখিয়েছেন।
তিনি বলেন, “এখন আপনারা এমন এক প্রেসিডেন্ট পেয়েছেন যে আপনাদের চাওয়া পূরণ করেছে। প্রবল পরাক্রম নিয়ে আমেরিকা আপনাদের পাশে আছে, এখন আপনাদের পালা নিজেদের ভাগ্যের দখল নেওয়ার।” এই সময়কে তিনি একটি ‘গৌরবময় ভবিষ্যৎ’ ছিনিয়ে নেওয়ার সঠিক মুহূর্ত বলে আখ্যা দেন।
সামরিক অভিযানের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প জানান, এই হামলা ‘ব্যাপক ও চলমান’। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়াই এই অভিযানের অন্যতম লক্ষ্য।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ও সমঝোতার সব সুযোগ শেষ হয়ে গেছে দাবি করে তিনি বলেন, মার্কিনিদের নিরাপত্তার স্বার্থেই এই বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই অভিযানে মার্কিন সেনাদের প্রাণহানির আশঙ্কার কথা অকপটে স্বীকার করে ট্রাম্প একে একটি ‘মহৎ অভিযান’ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, “যুদ্ধে প্রাণহানি হতে পারে, সাহসী মার্কিন নায়করা প্রাণ হারাতে পারেন। কিন্তু আমরা এটি করছি ভবিষ্যতের নিরাপত্তার জন্য।” বর্তমানে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ট্রাম্প এই অভিযানের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন  ট্রাম্পের গাজা পরিকল্পনার বিপরীতে সৌদির নেতৃত্বে বিকল্প প্রস্তাব উত্থাপন করছে আরব দেশগুলো