ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

যুক্তরাষ্ট্রে তিন প্রকৌশলীর বিরুদ্ধে গোপন চিপ প্রযুক্তি চুরির অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 57

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সিলিকন ভ্যালির তিনজন প্রকৌশলীর বিরুদ্ধে গোপন প্রযুক্তি চুরির অভিযোগ এনেছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গুগলসহ কয়েকটি প্রযুক্তি কোম্পানির গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর (চিপ) সংক্রান্ত গোপন তথ্য চুরি করেছে এবং এর কিছু তথ্য ইরানেও পাঠিয়েছে।

অভিযুক্তদের মধ্যে দুই বোন এবং তাদের এক সহযোগী আছে।

আরও পড়ুন  গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলের বিপক্ষে গুরুতর অভিযোগ দিলেন ট্রাম্পের দূত

তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, গোপন তথ্য চুরি এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউটরদের মতে, তারা উন্নত চিপ ও প্রসেসর প্রযুক্তি সম্পর্কিত শত শত গোপন ফাইল কপি করে। পরে এসব তথ্য লুকানোর জন্য প্রমাণ মুছে ফেলার চেষ্টা করে এবং অনুমতি ছাড়া অন্য ডিভাইস ও প্ল্যাটফর্মে স্থানান্তর করে।

তিনজনকেই ক্যালিফোর্নিয়ার সান হোসে শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে দোষী প্রমাণিত হলে প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে তিন প্রকৌশলীর বিরুদ্ধে গোপন চিপ প্রযুক্তি চুরির অভিযোগ

আপডেট সময় ১১:০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সিলিকন ভ্যালির তিনজন প্রকৌশলীর বিরুদ্ধে গোপন প্রযুক্তি চুরির অভিযোগ এনেছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গুগলসহ কয়েকটি প্রযুক্তি কোম্পানির গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর (চিপ) সংক্রান্ত গোপন তথ্য চুরি করেছে এবং এর কিছু তথ্য ইরানেও পাঠিয়েছে।

অভিযুক্তদের মধ্যে দুই বোন এবং তাদের এক সহযোগী আছে।

আরও পড়ুন  অন্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে ‘চুরি’ করছে : ডোনাল্ড ট্রাম্প