ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অ্যান্টিগুয়া ও বার্বুডা: ক্যারিবীয় সাগরের ছোট দ্বীপরাষ্ট্র আপিল বিভাগের রায়,অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিসিবির নারী উইমেন্স কাপ’ আয়োজনের ঘোষণা সিআইডিতে নতুন ভেস্ট বিতরণ,কিউআর কোড স্ক্যান করলেই মিলবে কর্মকর্তার পরিচয় ২০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান এয়ার অ্যাম্বুলেন্সে স্ত্রী ও সন্তানের সাথে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আকাশসীমা সংকট: শাহজালালে ৫০০ ফ্লাইট বাতিল ভাতার তালিকায় স্বচ্ছতা ফেরানোর ঘোষণা: পাবে প্রকৃত সুবিধাভোগীরা প্রতিমন্ত্রী ফারজানা মধ্যপ্রাচ্যে ১৬তম দিনে: দুবাই ও কুয়েতে ভয়াবহ হামলা, উত্তাল উপসাগরীয় অঞ্চল ১৬ বছরের ডাউম্যান-ম্যাজিক,আর্সেনাল পাচ্ছে শিরোপার গ্ৰান

পাকিস্তানের আমন্ত্রণে আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেবে ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 161

পাকিস্তানের আমন্ত্রণে আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেবে ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, আগামী মাসে পাকিস্তানের আমন্ত্রণে যে আন্তর্জাতিক নৌ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে অংশ নেবে ইরান। গতকাল (সোমবার) জেনারেল বাকেরি পাকিস্তান সফরে থাকা অবস্থায় এ ঘোষণা দেন।

প্রেস টিভি বলছে, আমান বা শান্তি-২৫ নামের এ মহড়া আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচি বন্দর সংলগ্ন সমুদ্র এলাকায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  বাংলাদেশ-ভারত যৌথ নৌ মহড়ার সফলতা: বঙ্গোপসাগরে নতুন দৃষ্টান্ত

জেনারেল বাকেরি বলেন, “পাকিস্তানে অনুষ্ঠেয় এই নৌ মহড়ায় ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা এতে যোগ দেব।”

এই মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মির নৌ শাখার সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেবেন। এ কারণে এই নৌ মহড়া আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এর আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে রাজধানী ইসলামাবাদে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাকেরি। ইরানের উচ্চ পর্যায়ের একটি সামরিক প্রতিনিধিদল নিয়ে তিনি পাকিস্তান সফর করেন।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের আমন্ত্রণে আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেবে ইরান

আপডেট সময় ০৫:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫