ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে সামরিক যোগাযোগের সব পথ খোলা: ভারতের সেনাপ্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 231

ছবি সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সামরিক যোগাযোগের সব পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত ও বহুমুখী যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
বুধবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন সমীকরণ ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি কি না জানতে চাইলে জেনারেল দ্বিবেদী বলেন, প্রথমেই বাংলাদেশে বর্তমানে কী ধরনের সরকার রয়েছে, সেটি বোঝা জরুরি। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার হলে তাদের নেওয়া সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদি নাকি স্বল্পমেয়াদি— তা বিবেচনায় নিতে হয়।

আরও পড়ুন  ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান কেনায় বড় সিদ্ধান্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

ভারতীয় সেনাপ্রধান বলেন, এ অবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন আছে কি না, সেটিও মূল্যায়ন করা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, স্থল, নৌ ও বিমান— তিন বাহিনীর পক্ষ থেকেই বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে।

জেনারেল দ্বিবেদী বলেন, তিনি নিজে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি প্রতিনিধি দল পাঠিয়ে মাঠপর্যায়ে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে। নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও তাদের সমকক্ষদের সঙ্গে কথা বলেছেন।

তিনি আরও বলেন, এই যোগাযোগের মূল উদ্দেশ্য হলো যেন কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি না হয়। ভারতীয় বাহিনীর নেওয়া কোনো পদক্ষেপই ভারতের বিরুদ্ধে বা অন্য কোনো দেশের বিরুদ্ধে নয় বলে তিনি আশ্বস্ত করেন।

সেনাপ্রধান জানান, সক্ষমতা বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া। ভারত যেমন এটি করছে, তেমনি অন্যান্য দেশও করছে। ভারতের দিক থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের সঙ্গে সামরিক যোগাযোগের সব পথ খোলা: ভারতের সেনাপ্রধান

আপডেট সময় ০৭:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের সঙ্গে সামরিক যোগাযোগের সব পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত ও বহুমুখী যোগাযোগ বজায় রাখা হচ্ছে।
বুধবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন সমীকরণ ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি কি না জানতে চাইলে জেনারেল দ্বিবেদী বলেন, প্রথমেই বাংলাদেশে বর্তমানে কী ধরনের সরকার রয়েছে, সেটি বোঝা জরুরি। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার হলে তাদের নেওয়া সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদি নাকি স্বল্পমেয়াদি— তা বিবেচনায় নিতে হয়।

আরও পড়ুন  ঢাকার সঙ্গে প্রতিরক্ষা জোট আরও শক্তিশালী করতে চায় মস্কো