ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান কেনায় বড় সিদ্ধান্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 5133

ছবি: সংগৃহীত

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস-৪০০ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম Hindustan Times-এর তথ্য উদ্ধৃত করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রুশ টেলিভিশন চ্যানেল RT (রাশিয়া টুডে)।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন ধরনের সমরাস্ত্র ও যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তালিকায় রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, Dassault Rafale যুদ্ধবিমান এবং একটি এয়ার-শিপ-ভিত্তিক হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট। এসব ক্রয়ের জন্য প্রাথমিকভাবে ৩ হাজার ৯০০ কোটি ডলার বাজেট নির্ধারণ করা হয়েছে।

যদিও মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে এস-৪০০-এর নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন—‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলতে এস-৪০০ এবং পান্তশির ব্যবস্থাকেই বোঝানো হয়েছে।

আরও পড়ুন  ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইহুদি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভারতীয় বিমান বাহিনী মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্র সংগ্রহের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।

রাশিয়ার তৈরি এস-৪০০ বর্তমানে বিশ্বের অন্যতম কার্যকর ও শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত। ভারতের হাতে বর্তমানে এ ধরনের চারটি ইউনিট রয়েছে; শিগগিরই আরও দুটি যুক্ত হওয়ার কথা রয়েছে।

সূত্র: আরটি

নিউজটি শেয়ার করুন

ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান কেনায় বড় সিদ্ধান্ত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

আপডেট সময় ১১:৪৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

রাশিয়ার কাছ থেকে দেড় শতাধিক এস-৪০০ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম Hindustan Times-এর তথ্য উদ্ধৃত করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রুশ টেলিভিশন চ্যানেল RT (রাশিয়া টুডে)।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন ধরনের সমরাস্ত্র ও যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তালিকায় রয়েছে কমব্যাট ক্ষেপণাস্ত্র, মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, Dassault Rafale যুদ্ধবিমান এবং একটি এয়ার-শিপ-ভিত্তিক হাই অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট। এসব ক্রয়ের জন্য প্রাথমিকভাবে ৩ হাজার ৯০০ কোটি ডলার বাজেট নির্ধারণ করা হয়েছে।

যদিও মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে এস-৪০০-এর নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন—‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলতে এস-৪০০ এবং পান্তশির ব্যবস্থাকেই বোঝানো হয়েছে।

আরও পড়ুন  ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরাইল, নিহত কমপক্ষে ১২, আহত শতাধিক