ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো সৌদি আরব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 341

ছবি সংগৃহীত

সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, ইচ্ছা করলে প্রবাসীরা নতুন প্রতিষ্ঠান ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রান্সফারের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন তারা।

সৌদি আরবে বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে অনেকেই নানা কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রশাসনের কাছে অবৈধ ঘোষিত হয়েছিলেন। তবে এবার তাদের জন্য এলো সুখবর।

আরও পড়ুন  ঈদের তারিখ জানতে ২৭ মে চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব

সৌদি সরকার হুরুবপ্রাপ্ত বা কর্মক্ষেত্র থেকে পলাতক হয়ে অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের বৈধ হওয়ার নতুন সুযোগ দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা চাইলে নতুন কফিল বা কোম্পানি ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হলে কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ হবেন।

প্রবাসীরা বলছেন, সরকার খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। যারা এতদিন অবৈধভাবে ছিলেন, তাদের জন্য বৈধ হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। নানা সমস্যা সমাধানের পথও খুলে দেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে।

সৌদি প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। সবাইকে বৈধ পথে আসতে হবে এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে হবে। এতে প্রবাসীদের জীবন যেমন স্বাভাবিক হবে, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

তবে ট্রান্সফারের ফি সম্পর্কে আবেদনকারীরা অগ্রিম কিছু জানতে পারবেন না। কেবল কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়া শুরু করার পরই সিস্টেম থেকে সেই তথ্য পাওয়া যাবে।

একইসঙ্গে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, যারা সৌদিতে আসার এক বছরের মধ্যেই কফিল কর্তৃক হুরুবপ্রাপ্ত হয়েছেন, তারা এই সুযোগের আওতায় আসবেন না।

নিউজটি শেয়ার করুন

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো সৌদি আরব

আপডেট সময় ১১:৩৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, ইচ্ছা করলে প্রবাসীরা নতুন প্রতিষ্ঠান ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রান্সফারের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন তারা।

সৌদি আরবে বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে অনেকেই নানা কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রশাসনের কাছে অবৈধ ঘোষিত হয়েছিলেন। তবে এবার তাদের জন্য এলো সুখবর।

আরও পড়ুন  প্রবাসী শ্রমিকদের সঙ্গে বিমানবন্দরে নির্ঘুম মন্ত্রী-এমপিরা