ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

প্রশংসায় অস্ট্রেলিয়ান সিনেটর,সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 214

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ায় সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ দিলেন দেশটির নবনির্বাচিত সিনেটর করিন মুলহল্যান্ড তার এমন কর্মে প্রশংসিত সারা বিশ্ব জুরে । আট মাস বয়সী শিশুপুত্র অগিকে নিয়ে দেওয়া তার অভিষেক ভাষণ নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে। একইসঙ্গে ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্র সামলানো নারীদের অনুপ্রেরণা আর সাধুবাদ জানাতেই এ কাজ করেন কোরিন। এর আগে সন্তান কোলে নিয়ে নির্বাচনী প্রচারণাও চালান এই সিনেটর।

আরও পড়ুন  ইউরোপীয় পার্লামেন্টে মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ?

করিন মুলহল্যান্ড কুইন্সল্যান্ড রাজ্য থেকে লেবার পার্টির নির্বাচিত সিনেটর। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন। এ সময় শিশুটি ছটফট করলে পেছন থেকে একজন সদস্য তাকে শান্ত করতে হাসিমুখে অঙ্গভঙ্গি করেন। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কুইন্সল্যান্ডের পার্লামেন্টে এ ঘটনা ঘটে।

কুইন্সল্যান্ডের পার্লামেন্টে বক্তব্য রাখেন করিন। অস্ট্রেলিয়ার সব মা-বাবার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমার সন্তান এখানে কোনো প্রতীক নয়, বরং এটি একটি শক্তিশালী স্মারক। আমি কেন এখানে আছি, তারই প্রতিফলন আমার সন্তান। আমি একজন স্ত্রী, একজন মা এবং কুইন্সল্যান্ডের প্রান্তিক শহরতলীর একজন নাগরিক।

তিনি আরও বলেন, মা-বাবারা শুধু তত্ত্বে নয়, বাস্তবেও এই সংসদে থাকার অধিকার রাখে। শিশু লালন-পালনের সংগ্রাম, দায়িত্ববোধ এবং মাতৃত্বের বিশালত্ব সবই কাজে লাগে। কর্মজীবী মা-বাবাদের সংগ্রামের কথাও বলেন তিনি, অনেকের মতো আমাকেও কাজ ও দায়িত্বের ভারসাম্য রেখে চলতে হয়েছে। আজকের অনেক সংসদ সদস্য আমাদের জন্য পথ তৈরি করেছেন। এখন সময় এসেছে কর্মজীবীদের জন্য নমনীয় ও আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করার।

করিন প্রতিশ্রুতি দেন, তিনি কর্মজীবী পরিবারগুলোর জীবন সহজ করতে কাজ করবেন। আমি চাই, পরিবারগুলো যেন কাজের সময় ও স্থান নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারে, বলেন তিনি।

এর আগে, মে মাসে কুইন্সল্যান্ডের লেবার সিনেটর নির্বাচিত হন কোরিন। তিনমাস বয়সী অগিকে নিয়েই চালিয়েছেন নির্বাচনের সকল প্রচার-প্রচারণা।

রাজনৈতিক ব্যস্ততাতেও নিজের শিশুপূত্রের যত্নে কোনোরকম ত্রুটি রাখেননি কোরিন। কেবল কর্মক্ষেত্রে নয়, বিভিন্ন ইন্টারভিউ কিংবা জনসমাবেশেও পূত্রকে কোলে নিয়েই হাজির হতে দেখা যায় তাকে।

নিউজটি শেয়ার করুন

প্রশংসায় অস্ট্রেলিয়ান সিনেটর,সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ

আপডেট সময় ০৬:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ায় সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ দিলেন দেশটির নবনির্বাচিত সিনেটর করিন মুলহল্যান্ড তার এমন কর্মে প্রশংসিত সারা বিশ্ব জুরে । আট মাস বয়সী শিশুপুত্র অগিকে নিয়ে দেওয়া তার অভিষেক ভাষণ নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে। একইসঙ্গে ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্র সামলানো নারীদের অনুপ্রেরণা আর সাধুবাদ জানাতেই এ কাজ করেন কোরিন। এর আগে সন্তান কোলে নিয়ে নির্বাচনী প্রচারণাও চালান এই সিনেটর।

আরও পড়ুন  পাকিস্তানে এমপিদের বেতন ১৩৮% বৃদ্ধি"