ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ফ্রান্সের মার্সেইয়ে ভয়াবহ দাবানল, আহত অন্তত ১১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 180

ছবি সংগৃহীত

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, এতে অন্তত ১১০ জন আহত হয়েছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় ৮০০ জন দমকলকর্মী। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দাবানলের কারণে অন্তত ৪০০ জনকে তাদের বাসা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দমকল সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ৯ জন দমকলকর্মী আহত হয়েছেন। বাসিন্দাদের ঘরের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে এবং জরুরি নির্দেশ না পাওয়া পর্যন্ত বের না হতে অনুরোধ করা হয়েছে, যাতে জরুরি যানবাহনের চলাচল নিশ্চিত করা যায়।

আরও পড়ুন  ই*স*রা*য়ে*লে দাবানলে তাণ্ডব, জনপদ খালি, রুট ৩৮ বন্ধ

ফরাসি টেলিভিশন বিএফএমটিভির খবরে বলা হয়েছে, মার্সেইয়ের মেয়র জানিয়েছেন, আগুনের গতি অত্যন্ত আশঙ্কাজনক—প্রতি মিনিটে ১.২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ছে। তিনি জানান, দমকা হাওয়া, ঘন গাছপালা এবং খাড়া ঢাল এলাকাগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জন্য দায়ী।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বর্তমানে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে রয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি অগ্নিনির্বাপক কর্মীদের প্রতি সমর্থন জানিয়ে লেখেন, “আহতদের প্রতি সমবেদনা এবং সকল বাসিন্দার প্রতি আহ্বান—নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করুন।” স্বরাষ্ট্রমন্ত্রী রিটেইলউ মঙ্গলবার সন্ধ্যায় মার্সেইয়ে পৌঁছান এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ইতিমধ্যে ইউরোপের অন্যান্য অংশেও দাবানলের খবর মিলেছে। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া অঞ্চলের তারাগোনা প্রদেশে দাবানলের কারণে প্রায় ১৮ হাজার মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাতভর তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ে, ফলে প্রায় ৩ হাজার হেক্টর (৭,৪১৩ একর) এলাকা আগুনে পুড়ে গেছে। সেখানে ৩০০ জন অগ্নিনির্বাপক কর্মীসহ অতিরিক্ত জরুরি ইউনিট মোতায়েন করা হয়েছে।

এছাড়া গ্রিসেও সোমবার একদিনে ৪১টি দাবানলের ঘটনা ঘটে। এর মধ্যে ৩৪টি নিয়ন্ত্রণে আনা গেলেও, সাতটি দাবানল এখনো সক্রিয় বলে জানিয়েছে গ্রিক ফায়ার সার্ভিস।

দক্ষিণ ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ গ্রীষ্মের শুরুতেই তীব্র দাবদাহ ও দাবানলের কবলে পড়েছে। এতে হাজার হাজার মানুষ ঘরছাড়া হচ্ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে অঞ্চলগুলো।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সের মার্সেইয়ে ভয়াবহ দাবানল, আহত অন্তত ১১০

আপডেট সময় ১০:৪৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, এতে অন্তত ১১০ জন আহত হয়েছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় ৮০০ জন দমকলকর্মী। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দাবানলের কারণে অন্তত ৪০০ জনকে তাদের বাসা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দমকল সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ৯ জন দমকলকর্মী আহত হয়েছেন। বাসিন্দাদের ঘরের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে এবং জরুরি নির্দেশ না পাওয়া পর্যন্ত বের না হতে অনুরোধ করা হয়েছে, যাতে জরুরি যানবাহনের চলাচল নিশ্চিত করা যায়।

আরও পড়ুন  ফ্রান্সের সেনা প্রত্যাহার: সেনেগালের দুটি সামরিক ঘাঁটি বন্ধ