০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ

ইসরাইল ইরানে হামলা চালিয়ে ‘রেড লাইন’ অতিক্রম করেছে : জাতিসংঘে চীন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 107

ছবি সংগৃহীত

ইরানে ইসরাইলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং এ নিন্দা জানান এবং বলেন, ইসরাইল ‘রেড লাইন’ অতিক্রম করেছে।

শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় জাতিসংঘে আয়োজিত এই বৈঠকে ফু কং বলেন, ইসরাইলের এই হামলা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অভ্যন্তরীণ অখণ্ডতার গুরুতর লঙ্ঘন। তিনি বলেন, “আমরা বিশেষভাবে উদ্বিগ্ন যে, ইসরাইল পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য চরম হুমকি।”

চীনা দূত আরও জানান, বেইজিং মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সংঘাতের বিস্তারকে ঘোরতরভাবে বিরোধিতা করে এবং ইসরাইলের এ ধরনের আগ্রাসী পদক্ষেপের পরিণতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

ফু কং ইসরাইলকে অবিলম্বে সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা প্রশমনের জন্য এখনই পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চলমান আলোচনার ওপর এই পরিস্থিতির নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) অনুসারে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রাখে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সে অধিকারের প্রতি পূর্ণ সম্মান দেখানো।”

চীন দীর্ঘদিন ধরেই ইরানের একটি গুরুত্বপূর্ণ অংশীদার, বিশেষ করে জ্বালানি ও অবকাঠামো খাতে। সম্প্রতি মার্চ মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চীন, রাশিয়া ও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। সেখানে ইরানের পারমাণবিক ইস্যু এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও আলোচনা হয়।

ওই বৈঠকে চীন ও রাশিয়া একযোগে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায়। বেইজিংয়ের মতে, আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।

নিউজটি শেয়ার করুন

ইসরাইল ইরানে হামলা চালিয়ে ‘রেড লাইন’ অতিক্রম করেছে : জাতিসংঘে চীন

আপডেট সময় ১০:৪৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫