ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মদিনার ঐতিহাসিক ‘মসজিদে বনু আনিফ’: পাথরে গাঁথা প্রাচীন ঐতিহ্যের নিদর্শন দৌলতদিয়ায় বাসডুবি গঠনায় নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের লিগ্যাল নোটিশ পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে ‘নিষেধ’: রাজশাহী-১ আসনের এমপির বিরুদ্ধে অভিযোগ গাইবান্ধায় থানায় ঢুকে ওসির ওপর হামলার অভিযোগ,যুব জামায়াত নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা কৃষিতে নতুন দিগন্ত: উৎপাদন বৃদ্ধি, প্রণোদনা ও প্রযুক্তিতে জোর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ এপ্রিল: যে ভাবে নিবে শেষ মুহূর্তে প্রস্তুতি ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে মাসে ৩ হাজার ডলার আয়ের সুযোগ গরমে ত্বকের যত্নে ৮ সহজ অভ্যাস, না মানলে হতে পারে ত্বকের নানা সমস্যা জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওমানের মধ্যস্থতায় ইরানকে পারমাণবিক প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 166

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ওমানের মাধ্যমে ইরানের কাছে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে। শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের আধিপত্য কি ফিকে হয়ে আসছে ?

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি তেহরান সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু বিষয় তুলে ধরেছেন।

এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়িয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। আইএইএর প্রতিবেদন অনুসারে, ইরানের হাতে এখন প্রায় ৪০৮ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার মাত্রা ৬০ শতাংশ যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রার কাছাকাছি।

গত তিন মাসে এ মজুত ৫০ শতাংশ বেড়েছে বলে জানায় সংস্থাটি। এমনকি ইরান এখনও তিনটি সন্দেহভাজন কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিচ্ছে না, যেখানে অতীতে গোপনে পারমাণবিক উপাদান ব্যবহারের অভিযোগ রয়েছে। আইএইএ বিষয়টিকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট বলেন, ‘এই চুক্তিটি গ্রহণ করাই ইরানের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব ইরানের নীতি, জাতীয় স্বার্থ এবং জনগণের অধিকারের ভিত্তিতে দেওয়া হবে।

ইরান অবশ্য দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়াগুলো শনিবার আইএইএর প্রতিবেদনের সমালোচনা করে একে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়। যদিও দুই পক্ষ আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে, তবু গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ইরান ভবিষ্যৎ কোনো চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে কি না।

তবে আলোচনা চলমান থাকা সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচির গতি কমিয়েছে এমন কোনো লক্ষণ এখনো দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ওমানের মধ্যস্থতায় ইরানকে পারমাণবিক প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

যুক্তরাষ্ট্র ওমানের মাধ্যমে ইরানের কাছে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে। শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশ। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ভারত-পাকিস্তান যুদ্ধ: পারমাণবিক ছায়ায় ক্রমবর্ধমান সংঘাত