ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধের ড্রোন কৌশল থেকে শিক্ষা নিচ্ছে যুক্তরাষ্ট্র – ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 132

ছবি সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া সংঘাতে ড্রোনের বিস্ময়কর ব্যবহার যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ মে) ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির স্নাতকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প জানান, এই যুদ্ধে মস্কো ও কিয়েভ যেসব আধুনিক কৌশল অবলম্বন করছে, তা ওয়াশিংটন গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তা থেকে শিক্ষা নিচ্ছে।

আরও পড়ুন  ফেব্রুয়ারিতে রেমিট্যান্সের রেকর্ড, যুক্তরাষ্ট্র শীর্ষে

তিনি বলেন, “আমরা এই যুদ্ধের রূপান্তর দেখছি ড্রোনগুলো বিভিন্ন কোণ থেকে, অত্যন্ত দ্রুত গতিতে ও নিখুঁতভাবে আক্রমণ করছে। এমন কিছু আমরা আগে দেখিনি। আমরা এটা থেকে শিখছি।” ট্রাম্প আরও উল্লেখ করেন, যেকোনো যুদ্ধে সাফল্যের জন্য পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেদের খাপ খাইয়ে নেওয়া ও ‘শীর্ষে’ থাকার কৌশল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

স্নাতকদের উদ্দেশে তিনি বলেন, সামরিক কৌশলে সবসময় আপডেট থাকতে হবে এবং এর জন্য ঝুঁকি নিতে ও নতুনভাবে ভাবতে হবে। তিনি ক্যাডেটদের সাহসী ও সৃজনশীল সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করেন।

রাশিয়া এগিয়ে ‘ড্রোন যুদ্ধে’

টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন রাশিয়া ড্রোন উৎপাদন ও ব্যবহার উভয়ক্ষেত্রে ইউক্রেনকে টপকে যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এপ্রিল মাসে রাশিয়ার সামরিক-শিল্প কমিটির এক সভায় বলেন, ড্রোন বা ইউএভি এখন যুদ্ধক্ষেত্রের সাফল্যের অন্যতম বড় চাবিকাঠি।

পুতিনের ভাষায়, “২০২৪ সালের পুরোটা সময় ধরে প্রতিদিন ৪ হাজার ফার্স্ট পারসন ভিউ (FPV) ড্রোন সৈন্যদের কাছে পাঠানো হয়েছে।” এ ধরণের ড্রোন সরাসরি যুদ্ধক্ষেত্রে অবস্থানরত সৈন্যদের নিয়ন্ত্রণে থাকে, যা বাস্তবসম্মত ও তাৎক্ষণিক আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ নতুন ধরনের প্রযুক্তিগত যুদ্ধের মডেল হয়ে উঠছে, যেখানে ড্রোন, এআই, স্যাটেলাইট ইন্টেলিজেন্স ও সাইবার অস্ত্র একত্রে ব্যবহৃত হচ্ছে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সামরিক শক্তিগুলো এখন নিজেদের কৌশলে ব্যাপক পরিবর্তন আনার দিকে মনোযোগী হচ্ছে।

সূত্র: আরটি, টাইমস

নিউজটি শেয়ার করুন

ইউক্রেন যুদ্ধের ড্রোন কৌশল থেকে শিক্ষা নিচ্ছে যুক্তরাষ্ট্র – ট্রাম্প

আপডেট সময় ০৭:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

ইউক্রেন-রাশিয়া সংঘাতে ড্রোনের বিস্ময়কর ব্যবহার যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ মে) ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির স্নাতকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প জানান, এই যুদ্ধে মস্কো ও কিয়েভ যেসব আধুনিক কৌশল অবলম্বন করছে, তা ওয়াশিংটন গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তা থেকে শিক্ষা নিচ্ছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করল ভারত