ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের আহ্বান: ভারত-পাকিস্তানকে শান্ত থাকার পরামর্শ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / 136

ছবি সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দু’পক্ষকে সর্বোচ্চ ধৈর্য প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যাতে পরিস্থিতি আরও অবনতি না ঘটে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে মহাসচিবের পক্ষ থেকে এ বার্তা দেওয়া হয় বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডুজারিক জানান, প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিরাজমান পরিস্থিতি জাতিসংঘ মহাসচিবকে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ করে তুলেছে। তিনি বিষয়টি ‘অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছেন।

আন্তোনিও গুতেরেস বলেন, সাম্প্রতিক সময়ের পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তিনি বলেন, “এই উত্তেজনা যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য আমরা উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম ও ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।”
জাতিসংঘের পক্ষ থেকে তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো দ্বন্দ্ব অর্থবহ সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে সমাধান সম্ভব—এবং সেটাই হওয়া উচিত।

আরও পড়ুন  বাংলাদেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ মহাসচিবের আহ্বান: ভারত-পাকিস্তানকে শান্ত থাকার পরামর্শ

আপডেট সময় ১০:৫১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দু’পক্ষকে সর্বোচ্চ ধৈর্য প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যাতে পরিস্থিতি আরও অবনতি না ঘটে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে মহাসচিবের পক্ষ থেকে এ বার্তা দেওয়া হয় বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডুজারিক জানান, প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিরাজমান পরিস্থিতি জাতিসংঘ মহাসচিবকে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ করে তুলেছে। তিনি বিষয়টি ‘অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছেন।

আন্তোনিও গুতেরেস বলেন, সাম্প্রতিক সময়ের পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তিনি বলেন, “এই উত্তেজনা যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য আমরা উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম ও ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।”
জাতিসংঘের পক্ষ থেকে তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো দ্বন্দ্ব অর্থবহ সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে সমাধান সম্ভব—এবং সেটাই হওয়া উচিত।

আরও পড়ুন  জাতিসংঘের মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক: ভবিষ্যত পরিকল্পনা ও চ্যালেঞ্জ