ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের নেতাদের হত্যা করা ‘বড় সম্মানের’: ট্রাম্প ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মালিকের মোজতবা খামেনির মৃত্যুর খবরে কী বললেন ট্রাম্প মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত, নেওয়া হলো ওটিতে মালদ্বীপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশির মৃত্যু ওমানের সোহার প্রদেশে ড্রোন বিধ্বস্ত, ২ প্রবাসীর মৃত্যু একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল এবং খুব কষ্ট লাগছিল মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজার মার্কিন সেনা মার্কিন রণতরির কাছে ইরানি জাহাজ, হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি

কাতারের আমিরের মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 249

ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনের ফাঁকে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

আরও পড়ুন  সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয়কে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

ড. ইউনূস সোমবার রাত ৯টা ৪০ মিনিটে স্থানীয় সময় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে বিমানবন্দরে অবতরণ করার পর কাতারের প্রটোকলপ্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে স্বাগত জানান।

এরপর মঙ্গলবার সকালে দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে কাতারের বিভিন্ন মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্য নিয়ে ২২ ও ২৩ এপ্রিল দোহায় অনুষ্ঠিত হচ্ছে এবারের আর্থনা শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও নীতিনির্ধারকেরা অংশ নিচ্ছেন।

চার দিনের কাতার সফরে ড. মুহাম্মদ ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার এ সফরকে কেন্দ্র করে কাতার-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতির সঞ্চার হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। এছাড়া, এই সফর দুদেশের আর্থিক ও সামাজিক খাতে পারস্পরিক বিনিয়োগ এবং উন্নয়নের সম্ভাবনাকেও সামনে নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কাতারের আমিরের মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৪:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনের ফাঁকে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

আরও পড়ুন  জুলাই সনদ তৈরির পরই ভোট: প্রধান উপদেষ্টা