ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ফেডারেল তহবিল স্থগিতের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 131

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে। বিশ্ববিদ্যালয়টির অভিযোগ, সরকার বেআইনিভাবে শত কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছে, যা তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। সোমবার (২১ এপ্রিল) হার্ভার্ডের সভাপতি অ্যালান গার্বার এক বিবৃতিতে মামলার বিষয়টি নিশ্চিত করেন। খবর আল জাজিরার।

গার্বার বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেই সরকারকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেছি। কারণ এই তহবিল স্থগিতের সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি এবং সংবিধানবিরোধী। ট্রাম্প প্রশাসনের দাবিকে আমরা অগ্রাহ্য করার পরপরই তারা একাধিক শাস্তিমূলক পদক্ষেপ নেয়, যার মধ্যে ২.২ বিলিয়ন ডলারের গবেষণা তহবিল স্থগিত অন্যতম।’

আরও পড়ুন  শিক্ষার্থীদের ভিসা বাতিল করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা চীনা-ভারতীয় শিক্ষার্থীদের

তিনি আরও জানান, এই তহবিল স্থগিতের ফলে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম হুমকির মুখে পড়েছে। বিশেষ করে শিশুদের ক্যান্সার, সংক্রামক রোগ এবং আহত সেনাদের ব্যথা উপশম সংক্রান্ত গবেষণাগুলো এখন অনিশ্চয়তায়।

হার্ভার্ডের পক্ষ থেকে দায়েরকৃত ৫১ পৃষ্ঠার মামলাটি ম্যাসাচুসেটসের ফেডারেল জেলা আদালতে জমা দেওয়া হয়েছে। এতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রথম সংশোধনী এবং অন্যান্য ফেডারেল আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। মামলায় রাষ্ট্রপতির ‘স্থির আদেশ’কে অসাংবিধানিক ঘোষণা করার জন্য আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে এবং সরকারের তহবিল স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ চাওয়া হয়েছে।

মামলায় যেসব সরকারি সংস্থার নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জ্বালানি বিভাগ, বিচার বিভাগ এবং জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই তহবিল বন্ধ করার মাধ্যমে সরকার মূলত শিক্ষাব্যবস্থার ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে, যাতে তারা সরকারের অগ্রহণযোগ্য হস্তক্ষেপ মেনে নিতে বাধ্য হয়।

হার্ভার্ড ও ট্রাম্প প্রশাসনের মধ্যে এই উত্তেজনা ইতোমধ্যেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, আদালত এই মামলায় কী রায় দেয় এবং তা যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও ফেডারেল নীতিনির্ধারণে কতটা প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

ফেডারেল তহবিল স্থগিতের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা

আপডেট সময় ১১:২২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা দায়ের করেছে। বিশ্ববিদ্যালয়টির অভিযোগ, সরকার বেআইনিভাবে শত কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছে, যা তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। সোমবার (২১ এপ্রিল) হার্ভার্ডের সভাপতি অ্যালান গার্বার এক বিবৃতিতে মামলার বিষয়টি নিশ্চিত করেন। খবর আল জাজিরার।

গার্বার বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেই সরকারকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেছি। কারণ এই তহবিল স্থগিতের সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি এবং সংবিধানবিরোধী। ট্রাম্প প্রশাসনের দাবিকে আমরা অগ্রাহ্য করার পরপরই তারা একাধিক শাস্তিমূলক পদক্ষেপ নেয়, যার মধ্যে ২.২ বিলিয়ন ডলারের গবেষণা তহবিল স্থগিত অন্যতম।’

আরও পড়ুন  ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসনে কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন