ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা যুবকের মৃত্যু শাহেদ ধাঁচে নতুন ড্রোন: ব্যাপক উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ সস্তা ড্রোনে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ: ব্যয়ের অসমতায় চাপে প্রচলিত শক্তি আফগানিস্তানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে ইরানের বুশেহর পারমাণবিক কমপ্লেক্সের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলা বিশ্বজুড়ে তিন দিন ঈদ: আজ, কাল ও পরশু কবে কোথায় জানুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৩৫৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 184

ছবি সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন, যা ১৫০ জন। এছাড়া রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৮ জন রোগী।

ঢাকা মহানগর ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে ভর্তি হয়েছে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এর মধ্যে ২৪ জন পুরুষ এবং ২১ জন নারী। চলতি বছর এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে মোট ১১ হাজার ৪৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এডিস মশা নিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়াতে না পারলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে, তাই আবহাওয়া অনুকূলে থাকায় এডিস মশার বিস্তার রোধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

জনসাধারণকে বাসা-বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলা এবং মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৩৫৮

আপডেট সময় ০৬:২১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬২