ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে ক্লাস বর্জন চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী স্ক্যাম মেসেজ খোলার আগেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপ নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধের উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গে হোটেলে অ/গ্নি/কা/ণ্ড, বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু চার দেশে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস অক্টোবরে পাঁচ বিভাগীয় ও জেলা শহরে শিশু হাসপাতাল চালুর ঘোষণা ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার, ২১ আগস্ট শপথ নতুন রাষ্ট্রপতির একনেকে ১০ প্রকল্প অনুমোদন পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ড: লোমহর্ষক বর্ণনা দিলেন বাংলাদেশিরা

জাতীয় দলে ফেরার পথে নেইমারের নতুন বাঁধা ইনজুরি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 1094

ছবি সংগৃহীত

প্রায় দুই বছর পর ব্রাজিলের জার্সিতে ফিরতে পারেন—এমন প্রত্যাশায় ছিলেন নেইমার ভক্তরা। কিন্তু নতুন ইনজুরির কারণে সেই আশা ভেঙে গেল। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে ঊরুর চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা।

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন নেইমার। এরপর দু’বার ডাক পেলেও চোটের কারণে খেলতে পারেননি। এবারও একই কারণে বাদ পড়ছেন তিনি। চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই ম্যাচে তাকে দলে ফেরানোর সম্ভাবনা জোরালো ছিল, তবে অনুশীলনের সময় ব্যথা অনুভব করলে পরীক্ষায় ঊরুর চোট ধরা পড়ে।

আরও পড়ুন  ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলের প্রাথমিক তালিকায় থাকছেন নেইমার ও অস্কার

সান্তোস ক্লাব বিষয়টি ইতিমধ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে জানিয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের ঊরু ফুলে গেছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন।

সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচ পূর্ণ ৯০ মিনিট খেলে জাতীয় দলে ফেরার ভালো সুযোগ তৈরি করেছিলেন নেইমার। তবে কোচ কার্লো আনচেলোত্তি শুরু থেকেই তার ফিটনেস নিয়ে সন্দিহান ছিলেন বলে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দাবি করেছে। সবকিছু ঠিক থাকলে তিনি ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন। এদিকে ৫ ও ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে যথাক্রমে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

নিউজটি শেয়ার করুন

জাতীয় দলে ফেরার পথে নেইমারের নতুন বাঁধা ইনজুরি

আপডেট সময় ১০:২৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

প্রায় দুই বছর পর ব্রাজিলের জার্সিতে ফিরতে পারেন—এমন প্রত্যাশায় ছিলেন নেইমার ভক্তরা। কিন্তু নতুন ইনজুরির কারণে সেই আশা ভেঙে গেল। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে ঊরুর চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা।

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন নেইমার। এরপর দু’বার ডাক পেলেও চোটের কারণে খেলতে পারেননি। এবারও একই কারণে বাদ পড়ছেন তিনি। চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই ম্যাচে তাকে দলে ফেরানোর সম্ভাবনা জোরালো ছিল, তবে অনুশীলনের সময় ব্যথা অনুভব করলে পরীক্ষায় ঊরুর চোট ধরা পড়ে।

আরও পড়ুন  স্পেন-আর্জেন্টিনা ফাইনাল দেখবেন ট্রাম্প