ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

আজ রোহিঙ্গা সংলাপের মঞ্চে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 707

ছবি: সংগৃহীত

কক্সবাজারে রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ অনুসন্ধানে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডারস ডায়ালগ’। আজ সোমবার উখিয়ার ইনানীর হোটেল বে-ওয়াচ মিলনায়তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ আয়োজনের উদ্বোধন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়েছে। এটি মূলত রোহিঙ্গা সংকট নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের সম্মেলনের প্রস্তুতিমূলক আয়োজন।

আরও পড়ুন  ডব্লিউইএফ বার্ষিক বৈঠকে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ডে সফর

সম্মেলনে মানবিক সহায়তা, প্রত্যাবাসনে আস্থা তৈরি, নৃশংসতার দায় নিরূপণ ও জবাবদিহিতা, এবং সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার মতো পাঁচটি মূল বিষয় নিয়ে আলোচনা হবে।

আগামীকাল অংশগ্রহণকারীরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সংলাপে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নিয়ে সংকট সমাধানে মতামত ও সুপারিশ তুলে ধরবেন।

নিউজটি শেয়ার করুন

আজ রোহিঙ্গা সংলাপের মঞ্চে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ০৯:৩৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

কক্সবাজারে রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ অনুসন্ধানে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডারস ডায়ালগ’। আজ সোমবার উখিয়ার ইনানীর হোটেল বে-ওয়াচ মিলনায়তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ আয়োজনের উদ্বোধন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়েছে। এটি মূলত রোহিঙ্গা সংকট নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের সম্মেলনের প্রস্তুতিমূলক আয়োজন।

আরও পড়ুন  সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব: ড. মুহাম্মদ ইউনূস