ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু

“ভারতে পাচারের সময় ৫টি স্বর্ণের বারসহ আটক পাচারকারী”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 938

ছবি সংগৃহীত

যশোরে ৫টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে যশোর-খুলনা মহাসড়কের মুড়ালিমোড় থেকে প্রায় ৬০০ গ্রাম ওজনের ওই স্বর্ণের বারসহ রুবেল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। রুবেল কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুল রহমানের ছেলে এবং তিনি ভারতে পাচারের জন্য এসব স্বর্ণ আনেন বলে স্বীকার করেছেন।

আরও পড়ুন  ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৮ জনের

আটকের সময় তার কাছ থেকে চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়। বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুড়লি এলাকা থেকে রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন এবং কোমরে রাখা ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।

ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো বাহক হিসেবে এনে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন তিনি। জব্দকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা। আটককৃত ব্যক্তিকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গত সোম ও মঙ্গলবারে যশোরে আরও দুটি সোনার চালান আটক হয়

নিউজটি শেয়ার করুন

“ভারতে পাচারের সময় ৫টি স্বর্ণের বারসহ আটক পাচারকারী”

আপডেট সময় ১২:০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

যশোরে ৫টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে যশোর-খুলনা মহাসড়কের মুড়ালিমোড় থেকে প্রায় ৬০০ গ্রাম ওজনের ওই স্বর্ণের বারসহ রুবেল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। রুবেল কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুল রহমানের ছেলে এবং তিনি ভারতে পাচারের জন্য এসব স্বর্ণ আনেন বলে স্বীকার করেছেন।

আরও পড়ুন  ভারতে পাচার হওয়া ২১ জন ফিরলেন বেনাপোলে