হজমের সমস্যা কমাতে উপকারী যেসব ফল
- আপডেট সময় ০৭:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 0
খাওয়াদাওয়ায় একটু অনিয়ম হলেই অনেকেরই পেট ভার, গ্যাস বা অস্বস্তির মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে গরমে এই সমস্যা আরও বেশি হয়। অতিরিক্ত বা ভারী খাবার খেলেও হজমে সমস্যা তৈরি হতে পারে। তবে সমস্যা গুরুতর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সাধারণ হজমের সমস্যা হলে কিছুদিন খাবারে নিয়ন্ত্রণ আনলেই অনেকটা উপকার পাওয়া যায়। তেল-ঝাল কমিয়ে হালকা ও সেদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি খাদ্যতালিকায় কিছু ফল যোগ করলে হজম প্রক্রিয়া উন্নত হয়। কারণ এসব ফলে থাকা ফাইবার ও প্রাকৃতিক এনজাইম খাবার ভাঙতে সাহায্য করে।
আনারস
আনারস-এ রয়েছে ব্রোমেলিন নামের একটি এনজাইম, যা প্রোটিন হজমে সহায়তা করে। ভারী খাবারের পর অল্প আনারস খেলে হজম সহজ হয়। পাশাপাশি এটি অন্ত্রের প্রদাহ কমাতেও ভূমিকা রাখে।
কিউই
কিউই ফলে থাকা অ্যাক্টিনিডিন এনজাইম প্রোটিন ভাঙতে সাহায্য করে। এতে প্রচুর ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য কমে। এছাড়া এর প্রিবায়োটিক উপাদান অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম ভালো রাখে।
পেঁপে
পেঁপে-তে থাকা প্যাপেইন এনজাইম খাবার দ্রুত হজম করতে সহায়তা করে। এর ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত অল্প পরিমাণ পেঁপে খেলে পেট ফাঁপা ও হজমের সমস্যা কমে।
সংক্ষেপে বললে, প্রতিদিনের খাবারে এই ফলগুলো রাখলে হজম ভালো থাকে এবং পেটের অস্বস্তি অনেকটাই কমে।

























