১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
ফিজি: প্রশান্ত মহাসাগরের হারানো রত্ন ‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত

কোরিয়ায় ভয়াবহ দাবানল: মৃত্যু বেড়ে ১৮, বিপর্যয়ের মুখে হাজারো মানুষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 145

ছবি সংগৃহীত

দক্ষিণ কোরিয়া এখন এক ভয়াবহ দাবানলের কবলে। আগুনে ঝলসে যাচ্ছে ঘরবাড়ি, বনাঞ্চল, এমনকি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী এলাকাও। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু একে ‘জাতীয় বিপর্যয়’ আখ্যা দিয়ে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দেশজুড়ে সর্বোচ্চ বিপর্যয় সতর্কতা জারি করেছে সরকার।

বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এই দাবানলে এখন পর্যন্ত ১৮ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন ছয়জন, আর হালকা আহত হয়েছেন আরও ১৩ জন। রাজধানী সিওলের দক্ষিণ-পূর্বাঞ্চলে শুক্রবার হঠাৎ করেই একের পর এক ১২টিরও বেশি এলাকায় দাবানল শুরু হয়। খরা ও প্রবল শুষ্ক হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রদেশে।

রাষ্ট্রীয় ভাষণে হান ডাক-সু জানান, রাতভর আগুন দাউদাউ করে জ্বলেছে। বহু এলাকায় বন্ধ করে দিতে হয়েছে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা। রাস্তা বন্ধ থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। আগুন নেভাতে কয়েক হাজার দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারে সমস্যার মুখে পড়েছে উদ্ধারকারী দল, কারণ প্রচণ্ড বেগে বইছে শুষ্ক হাওয়া।

হাজার হাজার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, তাদের ত্রাণশিবিরে আশ্রয় দেওয়া হয়েছে এবং জরুরি খাদ্য, পোশাক ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

এই দাবানলের কবলে পড়েছে ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী হাহয়ে ফোক ভিলেজও। ঐ গ্রামের ৭৯ বছর বয়সী বাসিন্দা কোন সো-হান বলেন, “মনে হলো, আগুন পাহাড় থেকে সোজা নেমে এল আমার বাড়ির ওপর। কিছুই সঙ্গে নিতে পারিনি, শুধু শরীরটা নিয়ে পালিয়ে এসেছি।”

আবহাওয়াবিদদের আশা, বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলেই দাবানল এত ভয়াবহ রূপ নিচ্ছে।

এই মুহূর্তে দক্ষিণ কোরিয়া যেন এক ধোঁয়ায় মোড়া বিপর্যস্ত রাষ্ট্র। এখন একটাই প্রার্থনা বৃষ্টি হোক, আগুন থামুক।

নিউজটি শেয়ার করুন

কোরিয়ায় ভয়াবহ দাবানল: মৃত্যু বেড়ে ১৮, বিপর্যয়ের মুখে হাজারো মানুষ

আপডেট সময় ০৩:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫